Saturday, June 20, 2026

টিকা নিয়েও কোভিড পজিটিভ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী

Date:

Share post:

করোনা প্রতিষেধক কাজ করল না মানবদেহে? ভারত বায়োটেকের তৈরি করোনা-রোধী কোভ্যাক্সিন নিয়েছিলেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ। কিন্তু ১৫ দিন কাটতে না কাটতেই করোনা আক্রান্ত হলেন তিনি। আম্বালার একটি হাসপাতালে ভর্তি। নিজেই টুইট করে করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী।

হরিয়ানার প্রথম ব্যক্তি হিসেবে এই টিকা নিয়েছিলেন অনিল ভিজ। টুইট করে ভিজ লিখেছেন, “আমি করোনা আক্রান্ত হয়েছি। আম্বালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে ভর্তি রয়েছি। যারা আমার সংস্পর্শে এসেছিলেন তাদের কোভিড টেস্ট করিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছি।” গত ২০ নভেম্বর করোনা-রোধী টিকা নিয়েছিলেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী।

ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়ালের হচ্ছে দেশের প্রায় ২২টি জায়গায়। এই পর্বে ২৬ হাজার মানুষকে দেয়া হবে ভ্যাকসিন। এই ঠিক আর তৃতীয় পর্বের ট্রায়াল শুরু হতেই প্রথম টিকার ডোজ নিয়েছিলেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় উপাচার্য তারিক মনসুর। আইসিএমআর জানিয়েছে, কোভ্যাক্সিন টিকার ট্রায়ালে অংশ নিতে কমিটি তৈরি করা হয়েছে। টিকার ট্রায়ালের জন্য এগিয়ে আসতে আবেদন করা হয়েছে চিকিৎসক আইনজীবী সমাজকর্মী থেকে সমাজের সব পেশার মানুষ জনকেই। সেইমতো টিকার ট্রায়ালে অংশ নেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ। কিন্তু তার দেহে ভ্যাকসিন প্রয়োগ করার কিছু দিনের মধ্যেই কোভিড পজিটিভ হলেন তিনি।

আরও পড়ুন-শত্রু ডুবোজাহাজ চিহ্নিত-ধ্বংস করায় পারদর্শী রোমিও এবার প্রকাশ্যে

Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...