Monday, June 22, 2026

T20 WC: জয়ের ধারা অব্যাহত ভারতের, সুপার আটের আগে চিন্তায় রাখল ওপেনিং

Date:

Share post:

টি-টোয়েন্টি(T20 World Cup) বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত ভারতের(India) ।গ্রুপ পর্বে শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ১৭ রানে হারাল টিম ইন্ডিয়া। সুপার ৮ আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। এই ম্যাচ ছিল নিয়মরক্ষার। কিন্তু সহজ ম্যাচেও ভারতের ওপেনিং নিয়ে উদ্বেগ অব্যাহত থাকল।

ডাচদের বিরুদ্ধে ম্যাচেও রান পেলেন না ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। ০ রানে আউট হলেন।  ভারতীয় শিবির প্রকাশ্যে যতই না মানুক অভিষেকের ফর্ম নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে সুপার এইটের আগে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে রান পেলেন না পাকিস্তান ম্যাচের নায়ক ঈশান কিশনও (১৮)। দুই ওপেনারকেই আউট করলেন আরিয়ান দত্ত। ফলে ওপেনিংয়ে চিন্তা নিয়েই সুপার ৮ এ খেলতে নামবে ভারত।

তিলক বর্মা, সূর্যদের ইনিংসও দারুন কিছু করতে পারলেন না। বরং ১৪তম ওভারে মাত্র ১১০ রানে চার উইকেট খুইয়ে বেশ চাপেই ছিল ভারত। কঠিন সময়ে ভারতীয় ব্যাটিংয়ের রক্ষা কর্তা হলেন হলেন শিবম দুবে। ৩১ বলে ৬৬ রানের বিধ্বংসী ইনিংস খেললেন। হার্দিক করেন ৩০ রান। নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে  ৬ উইকেটে ১৯৩  রান তোলে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে অনেকদূর এগিয়েছিল ডাচরা। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রানেই থামল তাদের ইনিংস।  এই ম্যাচে সাতজনকে বোলিং করান অধিনায়ক সূর্য। তাঁদের মধ্যে সফলতম বরুণ চক্রবর্তী ১৪ রানে ৩ উইকেট নিয়েছেন। ৩৫ রানে ২ উইকেট শিবমের। ১৭ রানে ১ উইকেট বুমরাহের। ৪০ রানে ১ উইকেট হার্দিকের।

আগামী রবিবার সুপার আটে ভারতের প্রথম প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...