Wednesday, May 13, 2026

পূর্ব মেদিনীপুরের দুই ‘শুভেন্দু-ঘনিষ্ঠ’ ব্লক সভাপতিকে সরিয়ে দিলো তৃণমূল

Date:

Share post:

ভার্চুয়াল বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার কয়েক ঘন্টার মধ্যেই সরিয়ে দেওয়া হলো পূর্ব মেদিনীপুরের দুই ‘শুভেন্দু-ঘনিষ্ঠ’ ব্লক সভাপতিকে৷

তৃণমূল সুপ্রিমো শুক্রবারের ভার্চুয়াল বৈঠকে পূর্ব মেদিনীপুরের তৃণমূল সভাপতি শিশির অধিকারীকে স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, যাঁরা দলের বিরোধিতা করছে তাঁদের এক মুহূর্ত আর পদে রাখা যাবে না। সেই নির্দেশ অনুসারে নন্দীগ্রাম-১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মেঘনাথ পাল এবং ভগবানপুর-২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মানব পায়রাকে সরানো হলো৷ তবে এখনই এদের দল বহিস্কার না করে, শুধুই তাদের পদ থেকে সরিয়েছে তৃণমূল।

জানা গিয়েছে, মেঘনাথ পালকে সরিয়ে নন্দীগ্রাম- ১ নম্বর ব্লকের সভাপতি মনোনীত করা হয়েছে স্বদেশরঞ্জন দাসকে। আর মানব পয়রা’র জায়গায় ভগবানপুর-২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি হয়েছেন শশাঙ্ক শেখর জানা।

সূত্রের খবর, নন্দীগ্রামের ব্লক সভাপতি নাম উল্লেখ করেই তাঁকে সরানোর কথা ওই ভার্চুয়াল বৈঠকেই বলেছিলেন দলনেত্রী। ফলে সময় নষ্ট আর করেননি দলের জেলা সভাপতি৷ ওই দুই ব্লক সভাপতিকে তাদের পদ থেকে সরিয়ে দিয়েছেন। প্রসঙ্গত, নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর সঙ্গে দল আর নতুন করে কোনও আলোচনাতেই যাবে না বলে আগেই জানিয়েছিলেন সৌগত রায়৷ এই বার্তাতেই স্পষ্ট হয়, শুভেন্দু অধিকারী দলে অতীত৷ ওদিকে দলের শীর্ষ মহল লক্ষ্য করেছে, পরের পর যে সব সামাজিক ও অরাজনৈতিক অনুষ্ঠান করে চলেছেন নন্দীগ্রামের বিধায়ক সেইসব অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের স্থানীয় বা জেলা স্তরের বহু নেতৃত্বই হাজির থাকছেন৷ এদের অনেকে আবার শুভেন্দুর অনুষ্ঠানের মূল আয়োজকও৷ যেমন সদ্য অপসারিত মেঘনাথ পাল
শুভেন্দুর সব ‘অরাজনৈতিক’ অনুষ্ঠানে বাইক র‍্যালির প্রধান উদ্যোক্তা৷ এরপরই মমতা স্পষ্ট বার্তা দেন, এঁদের সঙ্গে দলের আর সম্পর্ক নেই৷ তৃণমূল নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে দল বিরোধী কাজ বা কেউ দলে কোনও অস্থিরতার সৃষ্টি করলেই তাঁকে পদ থেকে সরানো হবে, দল থেকে তাড়ানো হবে না।

আরও পড়ুন-দাবি না মানলে এবার সংসদ ভবন ঘেরাও, বৈঠকের আগেই হুঁশিয়ারি কৃষকদের

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...