Tuesday, June 23, 2026

ভারতের প্রতিবাদের পরেও ‘মন্তব্য’ থেকে সরতে নারাজ কানাডার প্রধানমন্ত্রী!

Date:

Share post:

কৃষি আইনের বিরোধিতায় দিল্লির কৃষক বিক্ষোভের সমর্থনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে ভারত। শুক্রবার এবিষয়ে ভারতের উষ্মার কথা কানাডার রাষ্ট্রদূতকে ডেকে জানায় বিদেশ মন্ত্রক। অথচ তারপরেও নিজের অবস্থানে অনড় ট্রুডো। তিনি ফের বললেন, বিশ্বের যে কোনও শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের পাশে থাকবে কানাডা। ট্রুডোর এই একবগ্গা আচরণ দুদেশের কূটনৈতিক সম্পর্কে কতটা প্রভাব ফেলে তাই দেখার।

প্রসঙ্গত, কৃষি আইন ও কৃষক বিক্ষোভের মত ভারতের অভ্যন্তরীণ একটি বিষয় নিয়ে ট্রুডোই একমাত্র রাষ্ট্রপ্রধান, যিনি আগ বাড়িয়ে মন্তব্য করেছেন। গুরু নানকের জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক অনুষ্ঠানে কানাডার প্রধানমন্ত্রী বলেছিলেন, আন্দোলনরত কৃষকদের কথা ভেবে তিনি উদ্বিগ্ন। তাঁর এই মন্তব্যকে ‘অবাঞ্ছিত’ ও দুর্বল তথ্যপ্রসূত উল্লেখ করে ভারতের পক্ষ থেকে বলা হয়, এধরনের কাজ কূটনৈতিক শিষ্টাচার ও রীতিনীতির বিরোধী। কোনও সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এভাবে কোনও রাষ্ট্রপ্রধান মন্তব্য করতে পারেন না। এর ফলে দুদেশের সম্পর্কে চিড় ধরতে পারে।

অথচ ভারতের আপত্তি সত্ত্বেও দেখা গেল নিজের মন্তব্য থেকে সরতে আগ্রহী নন ট্রুডো। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একই কথার পুনরাবৃত্তি করে বলেন, পৃথিবীর যেখানে যত শান্তিপূর্ণ গণ আন্দোলন হবে, তার পাশে সবসময় থাকবে কানাডা। তিনি আরও বলেন, আমি আনন্দিত যে সমস্যার মীমাংসায় আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চালাচ্ছে সরকার।

আরও পড়ুন-কৃষি আইন সংশোধন করতে পারে সরকার, পঞ্চম দফা বৈঠকে সমঝোতার ইঙ্গিত

Related articles

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...