Thursday, May 14, 2026

 ৯ বছরের ছেলের সামনে মা-বাবার বিয়ে!

Date:

Share post:

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ফটকে নয় বছর বয়সী ছেলের সামনে বিয়ে হল বাবা-মায়ের। শনিবার দুপুরে কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারের দফতরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। উচ্চ আদালতের নির্দেশে ধর্ষণ মামলার আসামি ও ভুক্তভোগীর এই বিয়ে আয়োজন। ধর্ষণ মামলায় আট বছর ধরে কারাবন্দি বাবা। বিয়ের শর্তে তার জামিন পাওয়ার কথা। এর আগে গত ২২ অক্টোবর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ উভয়পক্ষের সম্মতিতে এ বিয়ের আদেশ দেন।

জানা যায়, রাজশাহীর গোদাগাড়ি উপজেলার সিতানাথের ছেলে দিলীপের সঙ্গে তার এক দুঃসস্পর্কের বোনের সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে। পরে এই সম্পর্ক দৈহিক মেলামেশায় গড়ায়। এতে গর্ভবতী হয়ে পড়ে ওই মহিলা। কিন্তু দিলীপ তাকে বিয়ে করতে রাজি হয়নি। এ নিয়ে সালিশ-বৈঠক হলেও তাতে কোন ফল আসেনি।

২০১১ সালের ২৩ অক্টোবর মেডিকেল পরীক্ষায় মেয়েটি গর্ভবতী এটা প্রকাশ পায়। ২৫ অক্টোবর গোদাগাড়ি থানায় ধর্ষণ মামলা হয়। মামলায় ২০১২ সালের ১২ জুন দিলীপকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

আরও পড়ুন- “নাম জীবন”, রবীন্দ্রসদনে শ্রদ্ধায় স্মরণ কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যাকে

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...