Wednesday, May 13, 2026

ফের রাজনীতির ময়দানে, দলীয় কর্মসূচিতে তথাগত রায়

Date:

Share post:

বেশ কয়েক বছর পর সরাসরি রাজনৈতিক কর্মসূচি নিয়ে পথে নামলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়। প্রায় ৫ বছর রাজনৈতিক কোনও অনুষ্ঠানে অংশ নিতে পারেননি তথাগত রায়। রাজ্যপালের পদ সামলেছেন ত্রিপুরা, মেঘালয়ে। মেয়াদ শেষে রাজ্যে ফিরেছেন মাস দুয়েক আগে৷ এবার তিনি প্রথম সরাসরি দলীয় কর্মসূচিতে যোগ দিলেন।

আরও পড়ুন- রাজ্যের ক্রীড়া রাজনীতি গরম করে আজ ভোটযুদ্ধে মুখোমুখি দুই ভাই
দক্ষিণ ২৪ পরগনার গড়িয়াতে বিজেপির ‘গৃহ সম্পর্ক অভিযানে’ অংশ নেন তথাগত রায়। তিনি বাড়ি বাড়ি যান। কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। দীর্ঘ সময় তিনি রাজনীতির বাইরে ছিলেন৷ এবার দলের জনসংযোগ কর্মসূচিতে যোগ দিলেন।
তথাগত রায় বলেছেন, “বিজেপি সম্পর্কে সাধারণ মানুষের ধারণা খুবই ভালো। এই অভিযানে রাজ্য সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ টের পেয়েছি৷” তিনি বলেন, “রাজনৈতিক ময়দানে সরাসরি এটাই প্রথম কর্মসূচি৷ পার্টির সঙ্গে সম্পর্ক আছে। রাজ্য নেতৃত্বের সঙ্গে আমার বৈঠকও হয়েছে।”

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...