Thursday, May 14, 2026

করোনাকে হেলায় হারিয়ে বাড়ি ফিরলেন শতায়ু ভবতারিণী

Date:

Share post:

করোনাকে হেলায় হারিয়ে বাড়ি ফিরলেন শতায়ু ভবতারিণী সামন্ত। শনিবার বিকেলে ফুলেশ্বরের একটি বেসরকারি হাসপাতাল থেকে তিনি ছুটি পেয়েছেন। মারণরোগের হাত থেকে মুক্তি পেয়ে স্বভাবতই খুশি তিনি। বাড়ি ফিরে কেমন লাগছে? প্রশ্নের উত্তরে তার কথা, ‘একটু বিশ্রাম’ নেব। হাওড়ার বাগনানের হারোপ গ্রামের বাসিন্দা ভবতারিণী গত ২২ নভেম্বর জ্বর, শ্বাসকষ্ট এবং সর্দি-কাশির উপসর্গ নিয়ে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে তাঁর লালারসের নমুনা পরীক্ষা করার পর জানা যায়, তিনি কোভিড-পজিটিভ। ২৩ নভেম্বর সেই রিপোর্ট আসে।
কয়েক দিন তিনি ওই হাসপাতালের আইসিইউ-তে ভর্তি ছিলেন। ১২ দিন পর ফের লালারসের পরীক্ষা করা হয়, শুক্রবার সেই রিপোর্ট নেগেটিভ আসে।
ভবতারিণীর পরিবারের লোকজনও তিনি সুস্থ হয়ে ওঠায় খুবই খুশি।

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...