Wednesday, May 13, 2026

জেডিপির অবরোধে মালদায় আটকে দার্জিলিং মেল, সড়ক পথে শিলিগুড়ি রওনা গুরুংয়ের

Date:

Share post:

রেল অবরোধের জের। দলীয় সভায় যোগ দিতে সড়কপথেই শিলিগুড়ি রওনা দিলেন বিমল গুরুং। প্রায় সাড়ে তিন বছর পর আজ শিলিগুড়িতে সভা করার কথা রয়েছে তাঁর। সভায় যোগ দিতে গতকাল রাতে কলকাতা থেকে দার্জিলিং মেলে করে শিলিগুড়ি রওনা দেন তিনি। কিন্তু মাঝপথে মালদার গাজোলে রেল অবরোধের সম্মুখীন হন।

আরও পড়ুন : বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলে আজ ভোট প্রচারে নামছেন বিমল গুরুং, বিপাকে বিজেপি, কিশোর সাহার কলম

আদিবাসীদের সরনা ধর্মের স্বীকৃতি সহ অন্যান্য কয়েক দফা দাবিতে সকাল থেকেই মালদার গাজলের রেলপথ অবরোধ করে রেখেছে ঝাড়খন্ড দিশম পার্টি। যার কারণে মালদার গাজলে আটকে গিয়েছে দার্জিলিং মেল। পুলিশ জানিয়েছে সকাল সাড়ে সাতটা থেকে আদিনা ষ্টেশনে অবরোধ চলছে। রেল লাইনে বসে পড়েন আন্দোলনকারীরা।

ওই ট্রেনেই শিলিগুড়ি যাচ্ছিলেন গুরুং। ইতিমধ্যেই শিলিগুড়িতে দলীয় সমাবেশের জন্য জমা হতে শুরু করেছেন কর্মী-সমর্থকরা। আজমনগর স্টেশনে দীর্ঘক্ষণ ট্রেন আটকে থাকায় তাঁর সভায় পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তাই তড়িঘড়ি ট্রেন থেকে নেমে সড়ক পথে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বেলা ২টোর মধ্যেই তিনি শিলিগুড়ির সভায় পৌঁছতে পারবেন বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, ওই একই ট্রেনে ছিলেন কয়েক হাজার পিএসসি দ্বিতীয় দফার পরীক্ষার্থীরা। সকলেই যাচ্ছিলেন শিলিগুড়ি। বিক্ষোভের জেরে তাঁদের পরীক্ষার সময় পেরিয়ে যায়। পাল্টা বিক্ষোভ শুরু করেন বিক্ষুদ্ধ পরীক্ষার্থীরাও। দফায় দফায় বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে এলাকা। যদিও বেশ কয়েক ঘণ্টা পর, পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Related articles

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব...

মহিলা কমিশন ছাড়লেন লীনা, চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা প্রযোজক-লেখিকার

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরই রাজ্য মহিলা কমিশনের (West Bengal Commission for Women) চেয়ারপার্সন পদ ছাড়ার...

সব শক্তি অন্তরেই রয়েছে: ‘ব্রেভ’ লিখে সাহসী হওয়ার বার্তা মমতার

বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরে ভোট পরবর্তী হিংসা রাজ্য তথা সমাজের একটি শ্রেণিকে বিপদের মুখে ফেলেছে। কেন্দ্রীয় সরকারের...