Saturday, March 14, 2026

আদিবাসী অবরোধে বিপর্যস্ত উত্তরবঙ্গ, আবারও নেওয়া হবে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা

Date:

Share post:

উত্তরবঙ্গে আদিবাসীদের রেল ও সড়ক অবরোধের জন্য পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি অনেক প্রার্থীই। তাঁদের জন্য আবারও ক্লার্কশিপ পার্ট-২ পরীক্ষা নেওয়া হবে। রবিবার দুপুরে বিবৃতি জারি করে একথা জানাল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।

রবিবার পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পার্ট-২ পরীক্ষা ছিল। কিন্তু সারনা ধর্মকে বৈধতা দেওয়ার দাবিতে রবিবার সকাল ছ’টা থেকে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় রেল ও সড়ক অবরোধ করা হয়। আদিবাসী সেঙ্গেল অভিযানের নেতৃত্বে আদিনা, ডালখোলা-সহ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে অবরোধ চলতে থাকে। আটকে পড়ে উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন। অবরুদ্ধ হয়ে পড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক। তার জেরে চূড়ান্ত বিপাকে পড়েন ক্লার্কশিপ পার্ট-২ পরীক্ষার প্রার্থীরা। মূলত শিলিগুড়িতে যে প্রার্থীদের আসন পড়েছিল, তাঁরা অনেকেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি।

সেই পরিস্থিতিতে তাঁদের দ্বিতীয়বার পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার জন্য পিএসসির কাছে অনুরোধ করে রাজ্য সরকার। স্বরাষ্ট্র দফতর থেকে টুইটারে বলা হয়, ‘আজ অবাঞ্চিত রেল অবরোধের কারণে শিলিগুড়িতে যাঁরা ক্লার্কশিপ পার্ট-২ পরীক্ষা দিতে পারেননি, সেই পরীক্ষার্থীদের দ্রুত দ্বিতীয় সুযোগ দেওয়ার জন্য পাবলিক সার্ভিস কমিশনকে অনুরোধ করেছে পশ্চিমবঙ্গ সরকার।’

রাজ্য সরকারের অনুরোধের কিছুক্ষণ পরই পাবলিক সার্ভিস কমিশনের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, দ্বিতীয়বার পরীক্ষা নেওয়া হবে। বিবৃতিতে বলা হয়েছে, ‘ডালখোলায় রেল ও রাস্তা অবরোধের কারণে মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার যে সমস্ত প্রার্থী শিলিগুড়ি কেন্দ্রে আজকের ক্লার্কশিপ পার্ট ২ পরীক্ষায় সময়মতো হাজির হতে পারেননি, তথ্যপ্রমাণ-সহ আবেদন করলে তাঁদের অন্য একদিন পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়া হবে।’ কমিশনের চেয়ারম্যান দেবাশিস বসু জানিয়েছেন, প্রার্থীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...