Thursday, May 14, 2026

জামসেদপুর এফসির বিরুদ্ধে ৩ পয়েন্ট লক্ষ্য হাবাসের

Date:

Share post:

সোমবার আইএসএলের চতুর্থ ম‍্যাচে খেলতে নামছে এটিকে মোহন বাগান। প্রতিপক্ষ জামসেদপুর এফসি। জামসেদপুরের বিরুদ্ধে জয় ধরে রাখতে মরিয়া হাবাসের দল।

টানা তিন ম‍্যাচে ৩ টে জয়। ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে এটিকে এমবি। এই মুহূর্তে দুরন্ত ফর্মে এটিকে মোহন বাগান। অপরদিকে ৩ ম‍্যাচে দুটিতে ড্র এবং একটিতে হেরে লিগ টেবিলে সপ্তম স্থানে জামসেদপুর এফসি। তবুও সোমবার জামসেদপুরের বিরুদ্ধে নামার আগে সতর্ক হাবাস। বিপক্ষ দলের ডিফেন্স চিন্তায় রাখছে এটিকে এমবি কোচকে। তাই ম‍্যাচের আগের দিন সেই ছবি ধরা পড়ল এটিকে এমবির অনুশীলনে। এদিকে এদু গার্সিয়া এবং উইলিয়ামসের চোট এখনও রয়েছে বলে জানালেন বাগান কোচ।

এই মুহূর্তে দুরন্ত ফর্মে এটিকে এমবির বাঙালি ব্রিগেড। জামসেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে ফোকাসড প্রবীর দাস, অরিন্দম ভট্টাচার্য্যরা। গতমরশুমে দুরন্ত ফর্মে ছিলেন প্রবীর দাস। এই মরশুমেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি। তবে এই নিয়ে আত্মতুষ্টিতে যেতে নারাজ প্রবীর। বরং জামসেদপুর এফসির বিরুদ্ধে লড়াই করে জিততে মরিয়া সোদপুরের প্রবীর।

আরও পড়ুন- ফের চলন্ত গাড়িতে তরুণীকে ধর্ষণের অভিযোগ উত্তরপ্রদেশে

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...