Tuesday, June 23, 2026

পুলিশের নয়, বিজেপির শটগানেই মৃত্যু তাদের কর্মীর! দাবি সুব্রতর

Date:

Share post:

সোমবার যুব মোর্চার উত্তরকন্যা অভিযান নিয়ে ঘটেছিল ধুন্ধুমার কাণ্ড। যার রেশ এখনও চলছে। ওই অভিযানে দলীয় কর্মী উলেন রায়ের মৃত্যু নিয়ে চলছে চাপানউতর। আজ, মঙ্গলবার ১২ ঘন্টা উত্তরবঙ্গ বনধের ডাক দিয়েছে বিজেপি। কিন্তু সেই বনধ-কে কটাক্ষ করলেন তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এদিন তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে সুব্রতবাবু জানান, পুলিশ কোনও গুলি চালায়নি। তাদের নিজেদের শটগানেই মৃত্যু হয়েছে ওই বিজেপি কর্মীর। নিজেদের কর্মীর উপর গুলি চালিয়ে বিজেপি লাশের রাজনীতি করছে।

আরও পড়ুন – উলেনের ময়নাতদন্ত নিয়ে পুলিশ-বিজেপি চাপানউতোর

সুব্রত মুখোপাধ্যায় বলেন, “সবদিক জেনে বলছি, পুলিশের তরফ থেকে কোনও গুলি চালানো হয়নি। নিজেদের বন্দুকের গুলিতেই মৃত্যু ওই ব্যক্তির। ওই ব্যক্তি নিজেও শটগান নিয়ে ছিলেন। বিজেপি যে কোনও ভাবে একটা প্ররোচনা তৈরি করতে চাইছিল। কিন্তু হাজারো প্ররোচনা সত্বেও পুলিশ লাঠি উচিয়ে তাড়া করা ছাড়া আর কিছু করেনি।”

মন্ত্রীর আরও দাবি, “পুলিশের কোনও ত্রুটি ছিল কিনা আমরা তা যাচাই করেছি। পুলিশ অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। তাদের মধ্যে কোন ত্রুটি ছিল না। নিজেরা নিজেদের দলের লোককে খুন করে যারা রাজনীতি করে, তাদের নিন্দা করার কোনও ভাষা নেই। একটা সময় মৃত্যু নিয়ে রাজনীতি করতো সিপিএম। কিন্তু একটা দক্ষিণপন্থী রাজনৈতিক দল ক্ষমতার লোভে মৃত্যু নিয়ে রাজনীতি করছে। বাংলাকে দখল করার লোভ কাজ করছে তাদের মধ্যে। একটা অসত্য প্রচার করছে তারা। আজ লক্ষ্য করছি ক্ষমতার লোভে বিজেপি পাগল হয়ে গিয়েছে। আমরা সকলে সচেতন। আমরা তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি।”

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...