Tuesday, June 23, 2026

উলেনের ময়নাতদন্ত নিয়ে পুলিশ-বিজেপি চাপানউতোর

Date:

Share post:

বিধি মেনেই হয়েছে উত্তরকন্যা অভিযানে মৃত উলেন রায়ের ময়নাতদন্ত- বলছে পুলিশ। কিন্তু প্রশ্ন তুলল বিজেপি। মঙ্গলবার রাজ্য বিজেপির উত্তরবঙ্গের পর্যবেক্ষক সায়ন্তন বসুর অভিযোগ, সোমবার রাতের অন্ধকারে উলেন রায়ের দেহের ময়নাতদন্ত করিয়েছে পুলিশ। সে জন্য উলেনের পরিবারকে গজলডোবা থেকে এনে একটি অভিযোগও করিয়েছে বলে দাবি বিজেপি।

সায়ন্তন বসুর অভিযোগ, উলেন দুষ্কৃতীদের ছোঁড়া ছররা গুলিতে জখম হয়েছেন বলে লিখতে বলা হয়েছে। যদিও ওই অভিযোগ উড়িয়ে দিয়েছে পুলিশ। নিয়ম মেনেই ময়নাতদন্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি।

মৃতের পরিবারের তরফে যে অভিযোগ করা হয়েছে সেই মতো পদক্ষেপ করা হবে বলে পুলিশ জানিয়েছে। সোমবার উত্তরকন্যা অভিযানের সময়ে উলেন রায় আহত হন। এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। ওই ঘটনার পরে বিজেপির তরফে দাবি করা হয়, উলেন রায়ের দেহে ছররা গুলির চিহ্ন মিলেছে বলে ডাক্তারের রিপোর্টে রয়েছে। এর পরেই পুলিশ অথবা পুলিশের মধ্যে দুষ্কৃতী মিশে ছররা গুলি চালিয়েছে বলে অভিযোগ করেন বিজেপি নেতারা।

এদিন শিলিগুড়িতে বিজেপির উত্তরবঙ্গের পর্যবেক্ষক জানান, তাঁরা গোটা বিষয়টি নিয়ে রাজ্য সরকারের হস্তক্ষেপ চাইবেন। যাতে তিনজন চিকিৎসকের উপস্থিতিতে ফের ময়নাতদন্ত হয় সেই দাবিও জানাবেন তাঁরা। রাজ্যের কাছে সুবিচার না পেলে তাঁরা আদলতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন সায়ন্তন।

আরও পড়ুন-একই দিনে জোড়া বনধের প্রভাব উত্তরবঙ্গের জনজীবনে

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...