Friday, June 26, 2026

উত্তরকন্যা অভিযানে মৃত উলেন রায়ের ফের ময়নাতদন্তের নির্দেশ আদালতের

Date:

Share post:

পরিবারের আবেদনের ভিত্তিতে উত্তরকন্যা অভিযানে মৃত বিজেপি কর্মীর ফের ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হল। এই নির্দেশ দিয়েছে জলপাইগুড়ির সিজেএম আদালত। ১১ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে আদালতে।
নির্দেশে বলা হয়েছে-

• ৩ চিকিৎসকের উপস্থিতিতে ময়নাতদন্ত করতে হবে
• ময়নাতদন্তের একটানা ভিডিওগ্রাফি করতে হবে

উলেন রায়ের ময়নাতদন্ত নিয়ে মঙ্গলবার সকাল থেকেই পুলিশ-বিজেপি চাপানউতোর শুরু হয়। বিজেপির উত্তরবঙ্গের পর্যবেক্ষক সায়ন্তন বসু অভিযোগ করেন, রাতের অন্ধকারে উলেন রায় ময়নাতদন্ত করেছে পুলিশ। তাঁর পরিবারকে গজলডোবা থেকে ডেকে নিয়ে গিয়ে একটি অভিযোগ করানো হয়েছে বলেও দাবি করে বিজেপি। যদিও পুলিশের তরফ থেকে বলা হয়, বিধি মেনেই উত্তরকন্যা অভিযানে মৃত উলেন রায়ের ময়নাতদন্ত হয়েছে।

এরপরেই ভাইয়ের মৃতদেহের পুনরায় ময়নাতদন্তের আবেদন জানান উলেন রায় স্ত্রী। সেই আবেদনের ভিত্তিতে মঙ্গলবার দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়। যদিও পুলিশের দাবি, উলেন রায় শরীরে ছররা বন্দুকের ক্ষত মিলেছে। পুলিশ ছররা বন্দুক ব্যবহার করে না। বিজেপি কর্মীর মৃত্যুর তদন্ত ভার দেওয়া হয়েছে সিআইডিকে। তাদের দাবি দুষ্কৃতীরা ছোড়া বন্দুকের আঘাতে মৃত্যু হয়েছে উলেন রায়ের। এখন দ্বিতীয়বার ময়নাতদন্তের রিপোর্টে দিকেই তাকিয়ে পরিবার।

আরও পড়ুন- লালার বিরুদ্ধে লুক আউট নোটিশ! ৪৮ ঘন্টার মধ্যে দেখা করতে নির্দেশ

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...