Thursday, May 14, 2026

“প্রেস, মিডিয়ার একটা ইজ্জত আছে” নাম না করে বার্তা তৃণমূল নেত্রীর

Date:

Share post:

সংবাদমাধ্যমকে নিয়ে তাঁর দলের সাংসদ যখন একের পর এক অপমানজনক মন্তব্য করেছেন, তখন সংবাদমাধ্যমের উদ্দেশে শ্রদ্ধা জানালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ মহুয়া মৈত্রর মন্তব্য প্রসঙ্গে কিছু না বলেও রানিগঞ্জের সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রেস, মিডিয়ার একটা ইজ্জত আছে। প্রেস, মিডিয়া আমাকে অনেক সাহায্য করে থাকে। কার কোথায় কী প্রয়োজন তা তুলে ধরে সংবাদমাধ্যম।”

কর্মিসভায় সাংবাদিকদের উদ্দেশ্যে অসম্মানজনক মন্তব্য করেন কৃষ্ণনগরের সাংসদ। এই নিয়ে বাংলা জুড়ে নিন্দার ঝড় ওঠে। কিন্তু ক্ষমা না চেয়ে শ্লেষাত্মক মিম শেয়ার করেন মহুয়া। এমনকী, তৃণমূলের অনেক নেতা-নেত্রী অনেকই এই মন্তব্য সমর্থন করেন না বলে জানান।

এবার প্রকাশ্য মঞ্চ থেকে সংবাদমাধ্যমের উদ্দেশে শ্রদ্ধা জানিয়ে নাম না করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিলেন তৃণমূল সাংসদের বক্তব্য কোনওভাবেই সমর্থনযোগ্য নয়।

আরও পড়ুন- ১২ রান হার ভারতের, ২-১ সিরিজ জয় টিম ইন্ডিয়ার

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...