Thursday, June 25, 2026

১২ রান হার ভারতের, ২-১ সিরিজ জয় টিম ইন্ডিয়ার

Date:

Share post:

তৃতীয় টি-২০ ম‍্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১২ রানে হারলো ভারতীয় দল। তিনটি টি-২০ সিরিজে ২-১ সিরিজ জয় ভারতের। এর ফলে হোয়াইটওয়াশের হাত থেকে বেচে যায় অস্ট্রেলিয়া। ভারতের হয়ে ৮৫ রান করেন অধিনায়ক বিরাট কোহলি।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান করে অস্ট্রেলিয়া। অজিদের হয়ে দুরন্ত ব‍্যাটিং করেন ওয়াডে এবং ম‍্যাক্সওয়েল। ৫৩ রানে ৮০ রান করেন ওয়াডে। ৫৪ রান করেন ম‍্যাক্সওয়েল। ভারতের হয়ে দুটি উইকেট নেন ওয়াসিংটন সুন্দর। একটি করে উইকেট নেন টি নটরাজ এবং শার্দুল ঠাকুর। জবাবে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৪ রান করে বিরাট কোহলির দল। ভারতের হয়ে একা লড়াই চালান অধিনায়ক বিরাট কোহলি। ৬১ বলে ৮৫ রান করেন তিনি। বিরাট বাদে এদিন পুরোই ব‍্যর্থ ভারতের ব‍্যাটিং লাইনআপ। শূন‍্য রান করে আউট হন কে এল রাহুল।২৮ রানে আউট হয়ে যান শিখর ধাওয়ান।

১৭ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে গোলাপি বলের টেস্ট। টি-২০ সিরিজ জয়ের পর এখন টেস্ট সিরিজ জয় করতে মরিয়া টিম ইন্ডিয়া।

আরও পড়ুন- সাংবাদিকদের সম্পর্কে মহুয়ার “দাম্ভিক” মন্তব্যকে সমর্থন করে না তৃণমূল

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...