Tuesday, June 23, 2026

গেরুয়া শিবিরে যোগ দিতে চলছে পাঁজি-পুঁথি দেখা, মুকুলের সঙ্গে বৈঠকে শীলভদ্র

Date:

Share post:

৭২ ঘন্টা আগে বারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত নিজের ফেসবুকে গেরুয়া রঙের উপর লিখেছিলেন, ‘আবার দেখা হবে যথাসময়ে।’ রাজনৈতিক গতিপথ কী হতে চলেছে, তার ইঙ্গিত দিয়েছিলেন। ঘোষণাও করেছিলেন আর তৃণমূলের প্রার্থী হবেন না। আর ঠিক এরই মাঝে তিনি মঙ্গলবার দেখা করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়ের সঙ্গে। বৈঠক করে বুঝিয়ে দিলেন, দলবদলুদের দিকেই তিনি সম্ভবত নাম লেখাতে চলেছেন।

মুকুল রায়ের সঙ্গে যে ক’জন তৃণমূল বিধায়কের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, শীলভদ্র তাদের মধ্যে অন্যতম। ফলে মুকুলের সঙ্গে সাক্ষাৎ মোটেই চমকে দেওয়ার মতো নয়।

মুকুল এদিন বৈঠক করার পর যথারীতি বলেছেন, তৃণমূলে ওর দমবন্ধ হয়ে আসছে। যদিও এর আগেও একদিন শীলভদ্র মুকুলের কাছে এসেছিলেন। লক্ষ্য, অবশ্যই বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তুতি। এক অনুগামী বলেছেন, দাদা (শীলভদ্র) এখন পাঁজি-পুঁথি-দিনক্ষণ দেখছেন। যে কোনওদিন ৬ নম্বর মুরলিধর সেন লেনে গিয়ে গেরুয়া পতাকা হাতে নেবেন।

আরও পড়ুন- সাংবাদিকদের সম্পর্কে মহুয়ার “দাম্ভিক” মন্তব্যকে সমর্থন করে না তৃণমূল

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...