Thursday, June 4, 2026

মানুষের কাজ করতে পদ লাগে না’, খিদিরপুর, একবালপুর, বেহালায় ফের শুভেন্দু’র পোস্টার

Date:

Share post:

ফের কলকাতায় শুভেন্দু অধিকারীর সমর্থনে পোস্টার, ব্যানার দেখা গেলো। উত্তর কলকাতা, গড়িয়াহাট, গোলপার্ক, নিউ আলিপুরের পর এবার বেহালা চৌরাস্তা, বেহালা ম্যানটন ও বেহালা ১৪ নম্বর বাস স্ট্যান্ডে শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া এই সব পোস্টার-ব্যানারে লেখা, ‘মানুষের কাজ করতে গেলে কোন পদ লাগে না, ‘আমরা দাদার অনুগামী’। টালিগঞ্জ, করুণাময়ী মোড়, খিদিরপুর মোড়ের একাধিক জায়গাতেও এই পোস্টার দেখা গিয়েছে। ওদিকে, এদিনই বর্ধমান শহরের বিভিন্ন জায়গাতেও শুভেন্দু অধিকারীর সমর্থনে পোস্টার দেখা গিয়েছে। তবে উল্লেখযোগ্য, এই সব পোস্টারে আর ‘‌দাদার অনুগামী’‌ নয়, এবার প্রচারে নেমেছে, ‘‌শুভেন্দু অধিকারী ফ্যান ক্লাব’‌।

বুধবার সকালে খিদিরপুরে কার্ল মার্কস সরণিতে তৃণমূল কার্যালয়ের ঠিক সামনে শুভেন্দুর সমর্থনে একাধিক ব্যানার নজরে এসেছে৷। এই সব ব্যানারে লেখা, “মানুষের কাজ করতে পদ লাগে না।” ব্যানার বা পোস্টারে তৃণমূল বা অন্য কোনও রাজনৈতিক দলের কোনও প্রতীক নেই।একবালপুর বাসস্টপে পশ্চিমবঙ্গ সরকারের ‘‌দুয়ারে সরকার’‌ বিজ্ঞাপনের ঠিক পাশেই শুভেন্দুর ছবি দেওয়া বেশ কয়েকটি পোস্টার দেখা গিয়েছে। পাশাপাশি বেহালা চৌরাস্তায় জেমস লং সরণিতে শুভেন্দু অধিকারীর সমর্থনে ‘‌দাদার অনুগামী’‌ ফ্লেক্স টাঙানো হয়েছে। পোস্টার পড়েছে বেহালা ম্যানটন ও বেহালা ১৪ নম্বর বাসস্ট্যান্ডেও। স্থানীয়দের বক্তব্য, রাতে এই সব পোস্টার, ফ্লেক্স, ব্যানার লাগানো হয়েছে৷ এই পোস্টার দেখতে রীতিমতো ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ।
এদিকে, মঙ্গলবার বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর সমর্থনে পোস্টার দেখা দিয়েছে। তাতে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার বিভিন্ন লাইন। তবে এবার প্রচারে আর ‘‌দাদার অনুগামী’‌রা নয়, প্রচার শুরু করেছে ‘‌শুভেন্দু অধিকারী ফ্যান ক্লাব’‌। শুধু পোস্টারই নয়, শুভেন্দুর অনুগামীরা মঙ্গলবার মেমারির রসুলপুরের রাস্তায় ঘুরে ঘুরে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেছেন।‌

আরও পড়ুন-উত্তরকন্যা অভিযানে হিংসা, FIR হলো বিজয়বর্গীয়, দিলীপ ঘোষের নামে

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...