Thursday, April 30, 2026

হেস্টিংস হাউসের সামনে জেপি নাড্ডাকে কালো পতাকা দেখানো হল

Date:

Share post:

কৃষি আইনের প্রতিবাদে হোস্টিংসে জে পি নাড্ডাকে কালো পতাকা দেখানো হল। পাল্টা প্রতিবাদে সামিল হয়েছে বিজেপি কর্মীরাও। যদিও এই কালো পতাকা কারা দেখাচ্ছে তা জানা যায়নি । বিক্ষোভকারীদের দাবি তারা কোনো দলীয় সমর্থক নয়। তারা আমজনতা। অন্যদিকে বিজেপির তরফে দাবি করা হয়েছে রাজ্য সরকারের ষড়যন্ত্র । এই বিক্ষোভ-পাল্টা বিক্ষোভের জেরে আপাতত রণক্ষেত্র হেস্টিংস এলাকা। বিক্ষোভকারীরা কালো পতাকা হাতে নিয়ে হেস্টিংস হাউস ঘিরে ধরার চেষ্টা করে। পুলিশ আধিকারিকরা তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছে। বিক্ষোভকারীদের খিদিরপুরের দিকে সরিয়ে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন-দেশে ‘খুবই বেশি’ গণতন্ত্র, কৃষক আন্দোলনের মাঝে নীতি আয়োগ কর্তার মন্তব্যে বিতর্ক

Related articles

ভোটের উত্তাপ মিটতেই ঝড় -বৃষ্টির দুর্যোগ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন শেষ হতে না হতেই দুর্যোগের কমলে পড়ল দক্ষিণবঙ্গ। বুধবার সন্ধ্যা থেকেই হাওড়া, হুগলি সহ...

উন্নয়নমুখী রাজনীতিকে সমর্থন! ৯১ শতাংশ পেরিয়ে বাংলায় নজিরবিহীন ভোটদান

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ছাপিয়ে গিয়েছে ২০১১ সালের ঐতিহাসিক ৮৪.৩৩ শতাংশ ভোটদানের রেকর্ডও। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ...

‘‘সরল পাটিগণিত, বিজেপি হারছে’’! কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূলের 

বাংলার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা এবং কুণাল...

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...