Friday, March 13, 2026

ব্যাপক আন্দোলনের হুঁশিয়ারি, কৃষক সমস্যা সমাধানে শাহর সঙ্গে বৈঠকে কৃষি মন্ত্রী

Date:

Share post:

সরকারের তরফে বুধবার কৃষকদের কাছে যে লিখিত প্রস্তাব পাঠানো হয়েছে তাতে কোনওভাবেই খুশি নন কৃষকরা। এহেন অবস্থায় আগামী ১৪ ডিসেম্বর থেকে কৃষক আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে কৃষকদের তরফে। ওইদিন গোটা দেশজুড়ে আন্দোলনে নামতে চলেছেন কৃষকরা। স্বাভাবিকভাবেই কৃষকদের এহেন হুঁশিয়ারিতে প্রবল চাপে কেন্দ্রীয় সরকার। কোন পথে কৃষক আন্দোলন সামাল দেওয়া যায় সে রাস্তা খুঁজতে বুধবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার।

সংবাদমাধ্যম সূত্রের খবর, সরকারের পাঠানো লিখিত প্রস্তাব কৃষকদের তরফে খারিজ হওয়ার পরই এদিন সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারস্থ হন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। তড়িঘড়ি সমাধানের রাস্তা খুঁজতে অমিত শাহের বাসভবনে উপস্থিত হন তিনি। অনুমান করা হচ্ছে, কৃষক আন্দোলন কীভাবে সামাল দেওয়া যায় তার পথ খুঁজতেই এই বৈঠক। অন্যদিকে, কৃষকদের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে সরকার কৃষি আইন বাতিল না করা পর্যন্ত এই আন্দোলন থেকে কোনওভাবেই পিছু হটবেন না তারা। আগামী ১২ ডিসেম্বর দিল্লি জয়পুর- হাইওয়ে অবরোধের ডাক দিয়েছেন কৃষকরা। আগামী ১৪ ডিসেম্বর গোটা দেশজুড়ে বিক্ষোভের পাশাপাশি বিজেপির সদরদফতর ঘেরাও করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সবমিলিয়ে কৃষক আন্দোলনের জেরে কার্যত কোণঠাসা মোদি সরকার।

আরও পড়ুন:১৪ ডিসেম্বর দেশজুড়ে আন্দোলন, কেন্দ্রের সঙ্গে আর বসতে রাজি নন কৃষকরা

পাশাপাশি বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্বারস্থ হয়ে কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়ে এসেছেন পাঁচ সদস্যের বিরোধী প্রতিনিধি দল। এখানে উপস্থিত ছিলেন এনসিপি’র প্রধান শরদ পাওয়ার, সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি, কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী সহ আরও দুই নেতৃত্ব। জানা গিয়েছে ২৫টি বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে এদিন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তারা। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয় রাহুল গান্ধী জানান, সরকারের তরফে যে বিল পাস করা হয়েছিল তা কোনওভাবেই কৃষকদের স্বার্থে নয়। এটা ‘কৃষক বিরোধী’ বিল। অগণতান্ত্রিক উপায়ে তাড়াহুড়ো করে পাশ করানো হয়েছিল বিলটি। রাষ্ট্রপতির কাছে অবিলম্বে তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়ে এসেছি আমরা।

spot_img

Related articles

উন্নয়নের খতিয়ান দিতে গিয়েও ‘না’! চেয়েও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সুযোগ পেল না তৃণমূল

রাজ্যের আদিবাসী ও জনজাতি উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকারের ‘রিপোর্ট কার্ড’ পেশ করতে চেয়েও রাষ্ট্রপতির দেখা পেলেন না তৃণমূল সাংসদেরা।...

বিধানসভা ভোটে নজিরবিহীন নজরদারি: কয়েক গুণ বাড়ছে পর্যবেক্ষক, থাকছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বাঁধছে নির্বাচন কমিশন। রাজ্যের প্রতিটি বুথে স্বচ্ছতা বজায়...

বাংলার জনজাতি উন্নয়নকে উপেক্ষা করে কেন আক্রমণ? রাষ্ট্রপতির কাছেই উত্তর চায় তৃণমূল 

গত তিন দশকের বাম আমলের অচলাবস্থা কাটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বাংলার আদিবাসী ও অনগ্রসর জনজাতিদের উন্নয়ন আজ এক...

“বার অ্যাসোসিয়েশন কি মানুষের স্বার্থে মামলা লড়ে?” হাইকোর্টে প্রশ্ন তুলে বিরোধীদের নিশানা কল্যাণের

দীর্ঘ ১১ মাসের আইনি লড়াই ও টানাপড়েন শেষে এসএলএসটি নিয়োগ সংক্রান্ত আদালত অবমাননা মামলার শুনানি শেষ হল কলকাতা...