Friday, June 5, 2026

গণতন্ত্র ও মৌলিক অধিকার রক্ষার দাবিতে টুইট মমতার

Date:

Share post:

মানবাধিকার দিবসে গণতন্ত্র ও মৌলিক অধিকার রক্ষার দাবিতে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন,
“আজ মানবাধিকার দিবস। আজকাল, গণতন্ত্রকে বুলডোজ করার, মৌলিক অধিকারকে চূর্ণ করার এবং জনগণের কণ্ঠকে রোধ করার প্রচেষ্টা চলছে। আমাদের সরকার মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ”।

আরও পড়ুন : ভোটের আগেই কলকাতার নগরপাল হতে চলেছেন বিনীত গোয়েল

মুখ্যমন্ত্রী লেখেন, পশ্চিমবঙ্গ সরকার গত সাড়ে ন বছরে ১৯ টি মানবাধিকার আদালত গঠন করেছে। তাঁর বারবার বিক্ষোভ ও আন্দোলনের পরে ১৯৯৫ সালে পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশন গঠন করা হয় বলেও জানান মমতা। এই বিশেষ দিনে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

আরও পড়ুন : সামান্য উন্নতি হলেও এখনও সংকটজনক বুদ্ধদেব ভট্টাচার্য

বরাবর গণতন্ত্রের পক্ষে সওয়াল করেন মমতা। বাকস্বাধীনতার পক্ষে তিনি। রাজ্যবাসীকে তাঁদের প্রাপ্য অধিকার দিতে ক্ষমতায় আসার পর থেকেই সচেষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী। এই দিনে সেই মত প্রকাশ করে আবার সেকথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

চন্দ্রনাথ খুনে নয়া মোড়! ফের যোগীরাজ্য থেকে গ্রেফতার ১

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) হত্যাকাণ্ডের তদন্তে এবার নয়া মোড়। ফের যোগীরাজ্যের...

কোটি টাকার প্রতারণা, সোহমের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর!

অভিনেতা সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগে চারু মার্কেট থানায় (Charu Market Police Station) দায়ের এফআইআর।...

অভিযুক্তর কোমরে দড়ি পরিয়ে ‘ইচ্ছাকৃত সম্মানহানি’ কেন? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

অভিযুক্তের উপর অনেক রাগ-ক্ষোভ থাকতে পারে। অভিযুক্তকে গ্রেফতার করতে পারে পুলিশ কিন্তু ইচ্ছাকৃত ভাবে তাঁর সম্মানহানি করতে পারে...

ফের অপরিবর্তিত রেপো রেট! লোনের EMI কি কমল?

এবারও রেপো রেট (RBI Repo Rate) অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। কোনও বদল...