Saturday, May 16, 2026

সল্টলেকে বাড়ির ছাদ থেকে উদ্ধার ছেলের কঙ্কাল, গ্রেফতার মা ও ভাই

Date:

Share post:

সল্টলেকের একটি বাড়ির ছাদ থেকে উদ্ধার করা হল নরকঙ্কাল। উদ্ধার হওয়া কঙ্কালটি ওই বাড়িরই মৃত বড় ছেলে অর্জুন মহেন্সারিয়ার বলেই অনুমান করা হচ্ছে। পরিবার সূত্রে খবর, অনিল মহেন্সারিয়া রাজারহাটে থাকতেন। সল্টলেকের এ জে ব্লকের ২২৬ নম্বর বাড়িটি তালা বন্ধই থাকতো। খুব স্বাভাবিক ভাবে কঙ্কাল উদ্ধারের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। পুলিশ কঙ্কালটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

আরও পড়ুন : রাজনৈতিক অপসংস্কৃতি: পরিকল্পিত হামলা, অভিষেকের বাসভবনে কালি

এদিকে, বড় ছেলেকে খুন করে লাশ লোপাট করে দেওয়ার অভিযোগ উঠল তাঁরই মা ও ছোট ভাই-এর বিরুদ্ধে। মৃতের বাবা অনিল মহেন্সারিয়া বিধাননগর পূর্ব থানায় খুনের অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, গন্ডগোলের জেরে দুই ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যান তাঁর স্ত্রী। কিন্তু কিছুতেই তিনি বড় ছেলের খোঁজ পাচ্ছেন না। বাবার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে মা গীতা ও ছোট ছেলে বিদুরকে।

ঠিক কীভাবে এই ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। কঙ্কালটি কার, তা নিয়েও সন্দেহ রয়েছে। গোটা বিষয় খতিয়ে দেখছে বিধাননগর পূর্ব থানার পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক দল। কঙ্কাল উদ্ধারের ঘটনায় রীতিমত আতঙ্কিত এলাকাবাসীরা জানান, এই বাড়ির লোকজন কারও সঙ্গেই মেলামেশা করতেন না। বাইরেও খুব একটা দেখা যেত না তাঁদের।

Related articles

আর জি কর-তদন্তে বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদের, অভিজিতের নিশানায় CBI আধিকারিক সীমা

হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নির্দেশে আর জি কর মামলার (RG Kar Case) শুনানির জন্য সম্পূর্ণ নতুন একটি...

এবার অবাধ নির্বাচন হবে, বিজেপি প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান: আহ্বান শুভেন্দুর

"এতদিন ছিল, অবাধে ভোট হয়নি। এবার হবে। বিজেপি (BJP) প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান"। শনিবার ফলতায় (Falta) দলীয়...

কর্মীর বাড়ি থেকে প্রশাসনিক ভবন: তিন জেলায় হিংসার কাহিনী শুনলেন তৃণমূল প্রতিনিধিরা

নির্বাচনের পরে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার শিকার তৃণমূলের কর্মী থেকে তাঁদের পরিবার। বাদ পড়েনি নির্বাচিত সদস্যরাও। তৃণমূল...

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...