Wednesday, May 13, 2026

সুদীপ্তর চিঠি নিয়ে সিবিআইয়ের দ্বারস্থ শুভেন্দু, কোর্টে কুণালও

Date:

Share post:

জেল থেকে লেখা সুদীপ্ত সেনের চিঠি নিয়ে সিবিআইর দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। তিনি সিবিআই ডিরেক্টরকে লিখেছেন, এই চিঠির সময় নির্বাচন সন্দেহ জাগিয়ে তুলছে। এটি আদৌ সুদীপ্তর লেখা কিনা বা জেল থেকে কীভাবে লেখা হল, তা খতিয়ে দেখা দরকার। শুভেন্দু সিবিআইর জয়েন্ট ডিরেক্টরকেও চিঠি দিয়েছেন।

এদিকে প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ এই একই বিষয় কোর্টের পথির অন্তর্ভুক্ত করেছেন। সিবিআই ও রাজ্য সরকার, দুই মামলাতেই এই চিঠির কপি কেস রেকর্ডে ঢুকিয়ে কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তীর প্রশ্ন, এই চিঠি কি সত্যি সুদীপ্ত সেনের লেখা? যদি তাই হয়, তাহলে এটির বিষয়বস্তুর সত্যাসত্য খতিয়ে দেখা হোক। অয়ন বলেন, চিঠি অনুযায়ী সুদীপ্তবাবু এই প্রথম হিসাববহির্ভূত নগদের কথা বলেছেন। বিষয়টি খতিয়ে দেখা দরকার।

উল্লেখ্য, জেল থেকে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে একটি চিঠি সুদীপ্ত সেন লিখেছেন বলে খবর। তাতে পাঁচ নেতার নামে টাকা দেওয়ার কথা আছে। প্রেসিডেন্সি জেল থেকে সরকারি শীলমোহরে চিঠিটি কারা বিভাগে গিয়েছে।

শুভেন্দুর ঘনিষ্ঠমহল বলছে তিনি কোনো টাকা নেননি। মিথ্যা রটনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই তদন্ত দরকার।
অন্যদিকে চিঠিতে নাম না থাকলেও কুণাল ঘোষের আবেদন এই বিষয়টি তদন্তের স্বার্থে খতিয়ে দেখা জরুরি। পাশাপাশি কুণাল তদন্তকারীদেরও চিঠি দিয়েছেন।

ফলে চিঠি আসল না নকল, এ নিয়েই এখন নতুন তদন্তের দাবি উঠে এসেছে।

 

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...