Sunday, May 3, 2026

উলেন রায়ের দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ খারিজ জলপাইগুড়ি জেলা আদালতের

Date:

Share post:

উলেন রায়ের দেহের ফের ময়না তদন্তের নির্দেশ খারিজ করল জলপাইগুড়ি জেলা আদালত।

উত্তরকন্যা অভিযানে মৃত উলেন রাযের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ খারিজ করে দিলেন জলপাইগুড়ি জেলা ও দাযরা বিচারক। শুক্রবার সন্ধেয় তৃণমূলের উত্তরবঙ্গের প্রবীণ নেতা তথা রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব এ কথা জানান। তিনি জানান, গজলডোবার বাসিন্দা উলেন রায়ের দেহের ময়নাতদন্ত পুলিশ বিধি মেনে করিয়েছিল। সে সময়ে ভিডিও গ্রাফি করে রাখা হয়েছিল।

বিজেপির তরফে জলপাইগুড়ির মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের (ইনচার্জ) আদালতে আবেদন করলে তিনি পুনরায় ময়না তদন্তের আর্জির আবেদন মঞ্জুর করেন। তার বিরুদ্ধে জেলা ও দায়রা বিচারকের আদালতে আপিল করে পুলিশ। সেই মামলার এদিন শুনানি হয়। তার পরে ময়না তদন্তের প্রক্রিয়া খতিয়ে দেখে আদালত। পর্যটন মন্ত্রী জানান, আদালত সব খতিয়ে দেখেই মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের (ইনচার্জ) নির্দেশ খারিজ করে দিয়েছে।

৭ ডিসেম্বর শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযানের সময়ে উলেন রায় নামে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়। বিজেপির অভিযোগ, পুলিশের ছোড়া ছররাগুলিতে উলেন রায়ের মৃত্যু হয়েছে। কিন্তু পুলিশ জানায়, তারা রবার বুলেট, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে। উলেনের দেহের ময়নাতদন্ত সেই রাতেই হয়। পর দিন তা নিয়ে অভিযোগ তুলে আদালতের হস্তক্ষেপ চান বিজেপির কয়েকজন প্রতিনিধি। আদালত পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেওয়ার পরে বিজেপি পুলিশের বিরুদ্ধে অভিযোগ আরও জোরদার করে। এদিন জেলা আদালত পুনরায় ময়না তদন্তের নির্দেশ খারিজ করে দেওয়ার পরে বিজেপির তরফে জানানো হয়েছে, তারা আদালতের নির্দেশ মেনেই চলবেন।

এদিন উলেন রায়ের পরিবারের লোকজনের ইচ্ছা অনুসারে তাঁর বাড়ির পাশেই দেহটি কবর দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। তাঁর পরিবারের ইচ্ছে সেখানে একটি মন্দির তৈরি করার। সেই মতো ব্যবস্থা নেওয়া হবে বলে স্থানীয় বিজেপি নেতারা জানিয়েছেন।

Related articles

দেড় ঘণ্টা বন্ধ CCTV, স্ট্রং রুমে ‘অজ্ঞাত পরিচয়’: ফলাফলের আগে লাগাতার বেনিয়ম!

হাতে ২৪ ঘণ্টাও নেই। ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বিজেপির যাবতীয় পরিকল্পনা যে ব্যর্থ হতে চলেছে, তা...

ISL মিটলেই আলভিদা ইস্টবেঙ্গল, বিদায়ী বার্তায় বিস্ফোরক অস্কার

জল্পনায় সিলমোহর। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বড় ঘোষণা ইস্টবেঙ্গল(East Bengal) কোচ অস্কার ব্রুজোর।আইএস এলের ৪ ম্যাচ পরেই ইস্টবেঙ্গল...

বায়ুদূষণ কমাতে বড় পদক্ষেপ বন্দর কর্তৃপক্ষের, হলদিয়ায় ১৬ কোটির ডাস্ট স্ক্রিন

শিল্পশহর (Industrial City) হলদিয়ায় (Haldia) বায়ুদূষণ সবসময়ই বড় সমস্যা। এবার সেই সমস্যা কমাতে বড় পদক্ষেপ নিল হলদিয়া বন্দর...

IPL: গুরুত্বপূর্ণ সময়ে ছুটি কাটাতে বিদেশে! বিতর্কে আরসিবি দল

আইপিএলের মধ্যেই বিতর্কে আরসিবি কয়েকদিন আগে গুজরাটের বিরুদ্ধে ম্যাচে ক্যাচ নিয়ে বিতর্ক হয়েছিল এবার টুনামেন্টের মধ্যেই ছুটি কাটাতে...