Friday, May 8, 2026

ঘন কুয়াশার জের, গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের, আহত ৪

Date:

Share post:

ঘন কুয়াশার কারণে ফের পথ দুর্ঘটনা। মৃত্যু হলো দু’জনের, গুরুতর আহত আরও চার জন। গতকাল গভীর রতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সোনামুখী থানার রপটগঞ্জ এলাকায়। ঘন কুয়াশার কারণে বাঁকের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে একটি মুরগি বোঝাই পিকআপ ভ্যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর ৩৩ এর চালক টোটন দে ও বছর ১৯ এর বিশ্বজিৎ সিংহের। দু’জনেরই বাড়ি পূর্ব বর্ধমানের শক্তিগড় থানা এলাকার কাসিয়াড়া গ্রামে।

পুলিশ সূত্রে খবর, মুরগী বোঝাই একটি পিক আপ ভ্যান বেলিয়াতোড় থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল। ওই ভ্যানে ছিলেন চালক সহ মোট ছ’জন। একটি পিক আপ ভ্যান বেলিয়াতোড় থেকে মুরগী নিয়ে বর্ধমানের দিকে যাচ্ছিল চালক সমেত ছয় জন। সেই সময় সোনামুখি থানার রপটগঞ্জের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে সজোরে ধাক্কা মারে মুরগী বোঝাই পিক আপ ভ্যানটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের, আহত হয়েছেন চারজন। আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতদেহগুলি উদ্ধার করে সোনামুখী থানার পুলিশ ময়নাতদন্তের জন্য বাঁকুড়ার বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান অত্যধিক ঘন কুয়াশার জন্য দৃশ্যমানতা কম থাকায় এই দুর্ঘটনা।

আরও পড়ুন-‘হ্যাকার গ্রুপ’এর বিরুদ্ধে ব্যবস্থা ফেসবুকের

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...