Wednesday, May 13, 2026

ভালো আছেন বুদ্ধবাবু, রাইলস টিউব ও ক্যাথিটার খোলা হবে আজ

Date:

Share post:

প্রাক্তন মুখ্যমন্ত্রী (Former Chief minister)বুদ্ধদেব ভট্টাচার্যর(Buddhadeb Bhattacharjee) শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে। আজ সকালে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তিনি ভালো আছেন। রক্তচাপ(Blodd pressure), পালস রেট (Pulse rate)এবং রক্তের প্রতিটি প্যারামিটার স্বাভাবিক। যদিও তাঁকে এখনো বাই প্যাপ সাপোর্টে রাখা হয়েছে। গতকাল রাত্রে ভালো ঘুমিয়েছেন। কিন্তু এখনো রাইলস টিউব খোলা হয়নি। বিকেলের পরে চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করে রাইলস টিউব খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে শনিবার বিকেলের পর বুদ্ধবাবু শোওয়া অবস্থা থেকে উঠে বসেছেন। নিজে নিজেই বসার চেষ্টা করছেন। বিকেলে তিনি পা ঝুলিয়ে বসে চা খেয়েছেন। তাই চিকিৎসকরা ভাবছেন তিনি যদি এইভাবে চিকিৎসায় সাড়া দেন, তাহলে তাঁর ক্যাথিটার খুলে দেওয়া হতে পারে । তিনি চিকিৎসক-নার্স সবার সঙ্গেই গল্প করেছেন । পরিচিতদের খোঁজখবর নিয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, যদি বুদ্ধবাবু এইভাবে চিকিৎসায় সাড়া দেন, তাহলে সোম-মঙ্গলবার নাগাদ তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে।

আরও পড়ুন-‘মমতাকে খুনও করতে পারে বিজেপি’, বিস্ফোরক অভিযোগ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের

Related articles

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...

অফিস টাইমে শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল, বিরক্ত যাত্রীরা 

বুধবার সকালে অফিস যাওয়ার পথে দুর্ভোগের শিকার শিয়ালদহ শাখার (Sealdah division) ট্রেন যাত্রীরা। দমদম স্টেশনে (Dumdum Station) ঢোকার...

জ্বালানি সাশ্রয়ে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন প্রধানমন্ত্রী, একই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুরও 

দেশজুড়ে জ্বালানি সংকটের কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিম এশিয়ার যুদ্ধের...

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...