Friday, May 15, 2026

হার্দিকের প্রশংসায় পঞ্চমুখ দানিশ কানেরিয়া, কটাক্ষ নিজের দেশের ক্রিকেটারদের

Date:

Share post:

ফের পাক ক্রিকেটারদের কটাক্ষ দানিশ কানেরিয়ার, এবার তুলনা টানলেন ভারতীয়দের সঙ্গে।

অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি–২০ সিরিজ জয় করেছে ভারত (India)। এই জয়ের অন্যতম কারিগর অবশ্যই অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। তাঁকেই সিরিজ সেরা বেছে নেওয়া হয়েছে । কিন্তু পুরস্কার নেওয়ার পর হার্দিক সেটি তুলে দেন এই সফরে অভিষেক হওয়া টি নটরাজনের (T Natarajan) হাতে। আর পুরো বিষয়টি দেখেই অভিভূত পাকিস্তানের (Pakistan) প্রাক্তন স্পিনার দানিশ কানেরিয়া (Danesh Kaneria)।
তিনি হার্দিকের প্রশংসা তো করলেনই, সেই সঙ্গে ফের একবার নিজের দেশের ক্রিকেটারদেরও কটাক্ষ করলেন। তাঁর মতে, পাক ক্রিকেটাররা প্রত্যেকেই স্বার্থপর। এই ধরনের ঘটনা কখনই পাক ক্রিকেটে দেখা যায়নি।


টি–টোয়েন্টি সিরিজে হার্দিকের পাশাপাশি নটরাজনও দুরন্ত পারফর্ম করেছেন। সেকারণে সিরিজ সেরার পুরস্কারটি নটরাজনকেই দিয়ে দেন পাণ্ডিয়া। তাঁর এই মনোভাবের প্রশংসা করেন প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট ফ্যানরাও। সেই দলে রয়েছেন প্রাক্তন পাক ক্রিকেটার দানিশ কানেরিয়াও।
নিজের টুইটার হ্যান্ডেলে হার্দিক আর নটরাজনের একটি ছবি পোস্ট করে কানেরিয়া লেখেন, ‘‌‘এর থেকে ভাল ছবি আর হতে পারে না।‌ হার্দিক সিরিজ সেরা হয়েও নিজের পুরস্কার নটরাজনকে দিয়ে সবার মন জয়ে করে নিয়েছে। নটরাজনের মতো তরুণ বোলাররা এতে অনেকটাই খুশি এবং উদ্বুদ্ধ হবে। আমাদের দেশে কোনও খেলোয়াড় এরকম করেছে কখনও?‌ এখানে সবাই নিজেরটাই ভাবে।’‌’

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...