Friday, June 26, 2026

এখনও থমথমে হালিশহর, নিহত নেতার পরিবারকে ৫ লক্ষ টাকা দিল বিজেপি

Date:

Share post:

হালিশহরে বিজেপি বুথ সভাপতি সৈকত ভাওয়াল খুনের ঘটনায় এখনও থমথমে এলাকা। নিহত বিজেপি নেতার খুনিদের কঠোর শাস্তির দাবিতে সরব তাঁর প্রতিবেশিরাও। আজ, সোমবার নেতার বাড়িতে যান বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়, ভাটপাড়ার বিধায়ক পবন সিং, নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং এবং বিজেপির মহিলার নেত্রী ফাল্গুনী পাত্র। এদিন নিহত সৈকতের পরিবারের হাতে দলের পক্ষ থেকে ৫ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। অন্যদিকে, এলাকায় শোকের ছায়া। সেইসঙ্গে শাস্তির দাবি।
চলছে “অরন্ধন”।

আরও পড়ুন : হালিশহরে বিজেপি নেতা খুনের প্রতিবাদে বীজপুর থানায় বিক্ষোভ বিজেপির

শনিবার রাতে দুষ্কৃতীদের হাতে খুন হন সৈকত ভাওয়াল। রবিবার বিকালে নিহত বিজেপি নেতার দেহ বাড়ি পৌঁছতেই স্ত্রী-পরিবার থেকে এলাকাবাসীর কান্নার বাঁধ ভাঙে। সৈকত এলাকায় ভালো ছেলে বলেই পরিচিত। সবার আপদে-বিপদে ছুটে যেত সে।

আরও পড়ুন : প্রাক্তন স্বামীকে পুড়িয়ে খুনের অভিযোগ প্রথমপক্ষের স্ত্রীর বিরুদ্ধে, কেন?

বিজেপি নেতা খুনের ঘটনায় ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করেছে বীজপুর থানার পুলিশ। ধৃতদের জেরা করে খুনের ঘটনায় জড়িত বাকিদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Related articles

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...