Sunday, May 31, 2026

পুরভোটে গেরুয়া ঠেকিয়েও নিশ্চিন্তে নেই গেহলট সরকার

Date:

Share post:

মরুরাজ্যে সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনে বিজেপির কাছে পর্যুদস্ত হলেও পুরসভা নির্বাচনে (Civic Poll) কোনওরকমে মুখরক্ষা করল কংগ্রেস। তবে এতেই যে অশোক গেহলট (Ashoke Gehlot) নেতৃত্বাধীন কংগ্রেস সরকার পুরোপুরি কণ্টকমুক্ত, তা বলা যায় না। ইতিমধ্যেই কয়েকজন নির্দল বিধায়ক সমর্থন প্রত্যাহারের হুমকি দিয়ে রেখেছেন। সচিন পাইলটের বিদ্রোহ সামলে সরকার টিকে গেলেও গেরুয়া শিবিরের আগ্রাসী ভূমিকা গেহলটকে চিন্তায় রাখছে। পাইলট যাতে আর কোনও বেচাল না করেন সেজন্য তাঁকে রাজস্থানের উপমুখ্যমন্ত্রীর পদ ফিরিয়ে দিতে পারে কংগ্রেস (Congress)। দলের হাইকম্যান্ড চায় না মধ্যপ্রদেশের পুনরাবৃত্তি হোক রাজস্থানে।

রাজস্থানের ১২ টি জেলার ৫০টি পুরসভার ফলাফলে দেখা যাচ্ছে, ১,৭৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬২০ টি আসনে জয় পেয়েছে কংগ্রেস। অন্যদিকে বিজেপি পেয়েছে মাত্র ৫৪৮টি আসন। পাশাপাশি ৫৯৫ টি আসন পেয়েছে নির্দল প্রার্থীরা। স্বাভাবিকভাবেই রাজস্থানে পঞ্চায়েত নির্বাচনে গেরুয়া ঝড় যেভাবে উঠতে শুরু করেছিল তা থামিয়ে দিতে পেরে খানিকটা স্বস্তিতে অশোক গেহলট সরকার(Gehlot govt)।

আরও পড়ুন:রাজস্থানের পুরভোটে তৃতীয় স্থানে মোদি- শাহের দল, এক নম্বরে কংগ্রেস

সম্প্রতি রাজস্থান পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের ৪ হাজার ৩৭১টি জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির আসনের মধ্যে ১,৮৩৩টি আসনে জিতেছে বিজেপি (BJP)। অন্যদিকে মাত্র ১,৭১৩টি আসনে জিতেছে কংগ্রেস প্রার্থীরা। নির্দল পেয়েছিল ৪১৩ টি আসন। স্বাভাবিকভাবে ক্ষমতায় থাকা শাসক দলের কাছে এই ফল নিঃসন্দেহে চাপের। তবে পঞ্চায়েত নির্বাচনে রাজস্থান কংগ্রেসের করুণ দশায় স্বস্তির প্রলেপ দিল পুরসভা নির্বাচন। এখানে ৬২০ টি আসনে জয় পেয়েছে কংগ্রেস। অন্যদিকে ৫৪৮ টি আসনের শিকে ছিড়েছে গেরুয়া শিবিরের।

Related articles

IPL Final: বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সুবিধা আরসিবির! খেতাব জিতলেই মোটা অঙ্কের পুরস্কার

রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের মেগা ফাইনাল(IPL 2026 Final) । খেতাব ধরে রাখার লড়াইয়ে নামছে আরসিবি( Royal Challengers...

বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণসামগ্রী, গ্রেফতার পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক 

ত্রাণ থেকে বাচ্চাদের খেলার ফুটবল, পূর্বস্থলী উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের (Tapan Chatterjee) বাড়ি থেকে উদ্ধার হওয়া...

‘ইন্দির ঠাকরুন ও দুর্গা’, উৎপল সিনহার কলম

" বুড়ি চোখ মেলিয়া ফ্যালফ্যাল করিয়া মুখের দিকে চাহিয়াই রহিল, তাহার মুখে কোনো উত্তর শুনা গেল না। ফণী...

অভিষেকের উপর হামলার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত কল্যাণ 

সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হওয়া হামলার প্রতিবাদ করতে গিয়ে রবিবার হুগলির...