Thursday, May 21, 2026

আজ জন্মদিনেই বড় ঘোষণা, ১৯-এ অমিত শাহের পাশে শুভেন্দু

Date:

Share post:

আজ মঙ্গলবার নিজের ৫০ তম জন্মদিনে বড় ঘোষণা করবেন শুভেন্দু অধিকারী (Suvendu adhikari)। হলদিয়ায় তাম্রলিপ্ত সরকারের প্রধানমন্ত্রী সতীশ সামন্তর জন্মবার্ষিকীও আজ। সেই সভা থেকেই নতুন ইনিংসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শুভেন্দু। ইমেলে বিধায়ক পদ থেকে ইস্তফাও দিতে পারেন। তবে আসল নাটক জমবে ১৯ তারিখ। সেদিন অমিত শাহর (Amit Shah) সঙ্গে দেখা যাবে শুভেন্দুকে। সরাসরি বিজেপিতেই (BJP) যোগ দেবেন তিনি। মধ্যবর্তী মঞ্চ গড়ার জল্পনা থাকলেও সম্ভাবনা কম। কেন্দ্র শুভেন্দুকে জেড প্লাস নিরাপত্তা ও বুলেট প্রুফ গাড়ি দিচ্ছে। শুভেন্দু তাঁর এলাকা থেকেই নতুন গণ্ডির রাজনীতি শুরু করতে চান। তারপর প্রতিটি জেলায় ঘুরবেন। আগামী সাতদিনের মধ্যে রাজ্য রাজনীতিতে বেশ কিছু ঘটনা ঘটতে চলেছে।

আরও পড়ুন-ছবি স্পষ্ট হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে বুলেটপ্রুফ গাড়ি ও কেন্দ্রীয় নিরাপত্তা পেতে চলেছেন শুভেন্দু

 

Related articles

KMC-র কাউন্সিলরদের নিয়ে শুক্রবার বৈঠকে দলনেত্রী, থাকবেন অভিষেকও 

শুক্রবার বিকেলে কালীঘাটে নিজের বাসভবনে কলকাতার সমস্ত তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত...

তৃণমূল বিধায়কের আর্জিকেই মান্যতা: আইনানুযায়ী ধর্মীয় অনুষ্ঠানে পশুবলিতে ছাড় বিবেচনা করুক রাজ্য, নির্দেশ হাই কোর্টের

তৃণমূল বিধায়ক আখরুজ্জমানের আর্জিকেই মান্যতা, ধর্মীয় অনুষ্ঠানে পশুবলিতে যে ছাড় আইনে আছে, রাজ্যকে তা বিবেচনার নির্দেশ দিল কলকাতা...

ঝাড়গ্রামে হাতির তাণ্ডব, ২৪ ঘণ্টায় জোড়া মৃত্যু! লোধাশুলিতে বন দফতরের গাড়ি ঠেলল ‘রামলাল’

ঝাড়গ্রামে ফের হাতির তাণ্ডব। ভাইরাল হল 'রামলাল'(Ramlal)-এর দাপটের ভিডিও। জঙ্গল এলাকার একটি গাড়িকে শুঁড় দিয়ে ঠেলে বেশ কিছুটা...

পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: জীবন-জীবিকা রক্ষায় গর্জে উঠল তৃণমূল

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ নয়— এই দাবি নিয়ে প্রতিবাদে গর্জে উঠল তৃণমূল কংগ্রেস। গরিব মানুষের জীবন-জীবিকা রক্ষায় বৃহস্পতিবার...