Friday, March 20, 2026

বয়স মাত্র ৭, এখনই ৮০ কেজি ওজন তুললো কানাডার বিস্ময়- বালিকা

Date:

Share post:

দুনিয়াজুড়ে বিস্ময় সৃষ্টি করলো কানাডার রোরি ভন উল্ট (Rory van Ulft)৷

তাঁর বয়স এখন মাত্র সাত। এই বয়সে সাধারনত পুতুল নিয়ে খেলতেই ভালোবাসে শিশুরা। কিন্তু কানাডার( Canada) ‘বিস্ময় বালিকা’ রোরি ভন ওই ৭ বছরেই ভারোত্তোলনে (weightlifting) ৮০ কেজি ওজন তুলে চমকে দিয়েছে গোটা ক্রীড়া বিশ্বকে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে রোরি।

কানাডার অটোয়া’র ( Ottawa) বাসিন্দা রোরি। বয়স যখন ৪, তখনই ভারাত্তোলনে তার হাতেখড়ি। পুচকে মেয়ের এই প্যাশনে সমর্থন রয়েছে পরিবারের। পাঁচ বছর বয়সেই প্রথাগত তালিম শুরু। তখন থেকেই শক্তি বাড়ানোর দিকে জোর দেয় রোরি। অনুশীলনে রোরিকে দেখে চমকে উঠেছিলেন তাঁর কোচ। মাত্র দু’বছর অনুশীলন করেই বিশ্বকে চমকে দিয়েছে এই বিস্ময় বালিকা। উইমেন্স বারের স্ন্যাচে ৩২ কেজি, ক্লিন অ্যান্ড জার্কে ৪২ কেজি, ডেড লিফটে ৮০ কেজি ওজন অনায়াসে তুলেছে রোরি।

এদিকে, বয়সের থেকে অনেক বেশি ওজন তুলে ফেলায় দুশিন্তায় পড়েছেন তার পরিবারের সদস্যরা। আশঙ্কা, বয়স বাড়লে বড় কোনও চোট-আঘাতে কাবু হবে না তো রোরি? তবে বিশেষজ্ঞদের ধারণা, ভবিষ্যতে আরও চমক দেখানোর জন্য তৈরি কানাডার এই খুদে ভারাত্তোলক।

আরও পড়ুন-আমেরিকায় প্রথম টিকা নিলেন নিউ ইয়র্কের নার্স, ফাইজারের ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে সিঙ্গাপুরেও

Related articles

ঘোর দুর্যোগ ভারত-সহ তিন দেশে! ১০০০ কিমি লম্বা রেইনব্যান্ডে ঢাকছে আকাশ

খামখেয়ালী প্রকৃতির রোষের মুখে ভারত-সহ তিন দেশ! শীত শেষ হয়ে গরমের তপ্ত আবহাওয়া (Climate Change)। আর তার মাঝে...

“রাজনৈতিক ফাঁদে পা দেওয়া” বিজেপি প্রার্থী উৎপল মহারাজকে বহিষ্কার ভারত সেবাশ্রম সংঘের

তাঁরা সর্বত্যাগী সন্ন্যাসী। রাজনীতির প্যাঁচপয়জারে থাকা উচিত নয়। কিন্তু ধর্মীয় তাস খেলে রাজনীতি করা গেরুয়া শিবির সন্ন্যাসীদেরও নির্বাচনের...

সুযোগ নেই বিশ্রামের টিম ইন্ডিয়ার, ইংল্যান্ড সফরের আগেও খেলতে হবে সিরিজ

ঠাসা ক্রীড়াসূচি ভারতীয় দলের। আফগানিস্তান সিরিজের পর বিশ্রামের সুযোগ রইল না ভারতীয় ক্রিকেটারদের জন্য। জুলাইয়ের শুরুতে ইংল্যান্ড সফরের...

ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট দিয়ে প্রকাশ্যে কোন্দল সব্যসাচী-সুস্মিতার, কুরুচিকর মানসিকতায় বিরক্ত নেটপাড়া

অতীতকে পিছনে ফেলে রেখে নতুন জীবনে পা দিতে না দিতেই বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী-ইনফ্লুয়েন্সার সুস্মিতা রায় (Susmita Roy)। প্রাক্তন...