Saturday, June 6, 2026

দক্ষিণেশ্বরে লাঠি-গুলি, পানিহাটিতে দেওয়াল লেখা নিয়ে সংঘর্ষ

Date:

Share post:

একদিকে দক্ষিণেশ্বরে সংঘর্ষ, গুলি চলার অভিযোগ। অন্যদিকে পানিহাটিতে দেওয়াল লেখা নিয়ে সংঘর্ষ। সব মিলিয়ে মঙ্গলবার সকালেই উত্তপ্ত শহরতলি।

জানা গিয়েছে দলের নেতা সুরজিৎ ঘোষের জন্মদিনে সোমবার রাতে উপস্থিত ছিলেন মদন মিত্র (Madan Mitra)। তিনি রাতে চলে যাওয়ার পরেই এই সঙ্ঘর্ষ বাধে। বাঁশ লাঠি নিয়ে হামলা করে একে অপরকে। অভিযোগ গুলিও চলে। আহত হওয়ার খবরও রয়েছে। সুরজিতের অনুগামীদের সঙ্গে মৌসম নূরের অনুগামীদের বিরোধ বাধে। দুজনেই তৃণমূলের নেতা, মদন মিত্র ঘনিষ্ঠ বলে খবর। অভিযোগ এলাকায় প্রতিপত্তি রাখা নিয়ে সঙ্ঘর্ষ শুরু হয়। শেষে গুলি চলে বলেও দাবি করা হয়। ইতিমধ্যে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তৃণমূল সাফ জানিয়েছে, অপপ্রচার। মোটেই দলীয় সঙ্ঘর্ষ নয়।

অন্যদিকে পানিহাটিতে দেওয়াল লেখা নিয়ে তৃণমূল-বিজেপি বিরোধ। তৃণমূলের অভিযোগ, তাদের দেওয়াল রঙ করে বিজেপি দখল করছিল। রাজু দাস নামে এলাকার নেতা দেওয়াল টিএমসির নামে করতে বলে দাবি করা হয়েছে। বিজেপি নেতা অসীম দাসকে বলা হয় ২৪ ঘন্টার মধ্যে দেওয়াল মুছতে বলা হয়। অসীম দাস ঘোলা থানায় অভিযোগ করে বলেন, জোর করে ভয় দেখিয়ে দেওয়াল লেখায় বাধা দেওয়া হচ্ছে। পাল্টা তৃণমূলের দাবি, আমাদের দখলে থাকা দেওয়াল বিজেপি নিজেদের বললে তো মেনে নেওয়া যাবে না। ফলে প্রতিরোধ হবে।

আরও পড়ুন-কৃষি আইন নিয়ে বিধানসভা অধিবেশনের দাবিতে কং-বাম বিধায়করা ধর্নায় বসবেন নবান্নে

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...