Thursday, February 26, 2026

গোয়া পঞ্চায়েত ভোটে গেরুয়া ঝড়, ভরাডুবি কংগ্রেসের

Date:

Share post:

গোয়ায় (Goa) পঞ্চায়েত ভোটে (Panchayat Election) গেরুয়া ঝড়। দুটি জেলা পঞ্চায়েতের ৪৮টি আসনের মধ্যে ৩২টি দখল করেছে বিজেপির (BJP)। দুটি জেলা পঞ্চায়েতেই সংখ্যাগরিষ্ঠ তারা। প্রধান বিরোধী দল কংগ্রেসকে (Congres) মাটিতে নামিয়ে এনেছে তারা। যেখানে নির্দলরা ৭টি আসন পেয়েছে, সেখানে কংগ্রেসের ঝুলিতে মাত্র চারটি আসন। মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি ৩, এনসিপি (NCP) ১টি আসনে জিতেছে। এক বিজেপি প্রার্থী জিতেছেন বিনা লড়াইয়ে। একটি আসন জিতে খাতা খুলেছে আম আদমি পার্টি (AAP)। একটি আসনে প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন করা সম্ভব হয়নি। বাকি ৪৯ টি আসনে গত১২ ডিসেম্বর নির্বাচন হয়েছিল।

মুখ্যমন্ত্রী (Chief Minister) প্রমোদ সাওয়ান্ত (Pramad Swant) রাজ্যের গ্রামীণ এলাকায় বিজেপির নির্বাচনী ফলাফল নিয়ে দারুন খুশি। ভারতীয় জনতা পার্টি আর তাঁর নেতৃত্বে কাজ করা গোয়া সরকারের প্রতি ভরসা রাখার জন্য তিনি গ্রামীন গোয়ার জনতাকে ধন্যবাদ জানিয়েছেন। সাওয়ান্ত ট্যুইট করে লেখেন, “এরকমই বিশ্বাস আর ভরসা এগিয়ে নিয়ে গিয়ে গোয়াকে। শ্রেষ্ঠ আর আত্মনির্ভর রাজ্য বানাতে সাহায্য করুন। গ্রামীণ ভোটাররা বিজেপির নেতৃত্ব আর রাজ্য সরকারের প্রতি ভরসা দেখিয়েছেন।”

আরও পড়ুন-বিক্ষোভের আশঙ্কায় এবার মতুয়া-এলাকায় যাচ্ছেন না অমিত শাহ

spot_img

Related articles

দেড় বছর পর চালু আগরতলা-ঢাকা-কলকাতা বাস পরিষেবা

ইউনূস বিদায় নিতেই সম্পর্ক ঠিক হতে শুরু করেছে ভারত-বাংলাদেশের (Ind- Bangladesh news)। দীর্ঘ ১৮ মাস পর আগরতলা-ঢাকা-কলকাতা বাস...

আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক, নির্বাচন সংক্রান্ত আলোচনার সম্ভাবনা

শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠক (cabinet meeting)। বিধানসভা নির্বাচনের আগে এই বৈঠক...

বাংলা ছবির আকাল, বন্ধ হল বিনোদিনী থিয়েটার-প্রিয়া সিনেমা হল!

বাংলা ছবিকে প্রাইম টাইম শো দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল, কিন্তু বাংলা ছবিই যখন নেই তখন সিনেমা হল...

পাওয়ার অফ হলেও থামবে না মেট্রোর চাকা! দক্ষিণেশ্বর-টালিগঞ্জ রুটে চালু নয়া সিস্টেম

মেট্রোরেলের (Kolkata Metro) সফর করতে করতে আচমকা বিদ্যুৎ চলে গেলে দীর্ঘক্ষণ টানেলে আটকে থাকতে হয় যাত্রীদের। অনেকে অসুস্থ...