Wednesday, June 24, 2026

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচন চেয়ে সুপ্রিম কোর্টে আর্জি কল্যাণের

Date:

Share post:

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) নির্বাচন নিয়ে ফের সরগরম হতে পারে ময়দান। চলতি ডিসেম্বরেই উত্তীর্ণ হতে চলেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বর্তমান কার্যকরী কমিটির (Executive Committee) মেয়াদ।

বর্তমান কমিটির মেয়াদ বৃদ্ধির জন্য ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে (Suprime Court) আবেদন জানিয়েছে AIFF কর্তারা। আর বর্তমান কমিটির মেয়াদ যাতে বাড়ানো না হয়, তার পাল্টা আবেদন নিয়ে এবং অবিলম্বে নির্বাচনের আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন জাতীয় দলের প্রাক্তন ফুটবলার তথা বিজেপি (BJP) নেতা কল্যাণ চৌবে (Kalyan Chaubey)।

প্রসঙ্গত, এর আগে ২০১৭ সালে AIFF-এর শেষ নির্বাচন হয়েছিল। প্রফুল প্যাটেল (Praful Patel) তখন নির্বাচিত হয়ে ফের সভাপতির হয়েছিলেন। সেই সময় স্পোর্টস কোড না মেনে নির্বাচনের বিধি ভঙ্গ হয়েছে বলে দাবি করে দিল্লি হাইকোর্টে (Delhi High Court) মামলা করেন রাহুল মেহরা (Rahul Mehera)। কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে স্থগিতাদেশ নিয়ে আসে ফেডারেশন। এরপরেই প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি (SY Kureshi) এবং প্রাক্তন জাতীয় অধিনায়ক ভাস্কর গাঙ্গুলিকে (Bhaskar Ganguly) ওম্বুডসম্যান হিসেবে নিয়োগ করে সুপ্রিম কোর্ট। তারপর থেকেই ঝুলে রয়েছে ফেডারেশনের নির্বাচন। সুপ্রিম কোর্ট নিযুক্ত এই দুই সদস্য যতদিন না রিপোর্ট জমা দেবেন ততদিন পর্যন্ত ফেডারেশনের নির্বাচন হবার কোনও সম্ভাবনা নেই।

আরও পড়ুন : এফসি গোয়াকে ১-০ গোলে হারালো এটিকে মোহনবাগান

এবার তাই নির্বাচনের দাবি নিয়ে পথে নামলেন কল্যাণ চৌবে। ভারতীয় ফুটবলের স্বার্থে এই নির্বাচন প্রক্রিয়ায় দেশের প্রাক্তন ফুটবলারদের সুযোগ দেওয়ার দাবি তুলেছেন কল্যাণ চৌবে।

এদিকে, ফেডারেশনের সংবিধান আর স্পোর্টস কোড অনুযায়ী, ২০২০ সালের ২১ ডিসেম্বরের পর আর সভাপতি থাকতে পারবেন না প্রফুল প্যাটেল। ২০০৮ সালে প্রিয়রঞ্জন দাশমুন্সি (Priyaranjan Dasmunshi) অসুস্থ হওয়ার পর থেকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন প্রফুল প্যাটেল। সংবিধান অনুযায়ী তিনটে টার্মের বেশি সভাপতি পদে থাকতে পারবেন না তিনি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...