Tuesday, June 23, 2026

বছরে এবার চারবার জয়েন্ট পরীক্ষা, দিনক্ষণ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী

Date:

Share post:

করোনা পরিস্থিতি(Corona situation) জেরে প্রবল বিতর্কের মাঝেই শেষ হয়েছে চলতি বছরের জয়েন্ট পরীক্ষা(Joint exam)। তবে জয়েন্ট পরীক্ষার্থীদের আরও বেশি করে সুযোগ দিতে এবার অভিনব পদক্ষেপ নিল সরকার। সরকারের তরফে ঘোষণা করে দেওয়া হল আগামী বছর একবার নয়, পরীক্ষার্থীদের সুবিধার্থে চারবার নেওয়া হবে পরীক্ষা। জানিয়ে দেওয়া হয়েছে আগামী বছর ফেব্রুয়ারি, মার্চ এপ্রিল ও মে মাসে নেওয়া হবে এই পরীক্ষা। দিনক্ষণ ঘোষণা করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল(Ramesh pokhriyal) জানিয়ে দিয়েছেন প্রথম দফার পরীক্ষা নেওয়া হবে ২০২১ সালের ২৩-২৬ ফেব্রুয়ারি। শুধু তাই নয়, পরীক্ষা শেষ হওয়ার ৪-৫ দিন পরেই ফলাফল ঘোষণা করে দেওয়া হবে।

সরকারের ঘোষণা অনুযায়ী আগামী বছর বাংলা সহ মোট ১৩ টি ভাষায় জয়েন্ট পরীক্ষা দিতে পারবেন পরীক্ষার্থীরা। পরীক্ষা হবে সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত। এরপর ফের দুপুর ৩টা থেকে ৬টা পর্যন্ত হবে পরীক্ষা। গোটা পরীক্ষা সম্পন্ন করা হবে অনলাইনের মাধ্যমে (ব্যতিক্রম বি আর্ক)। বর্তমান পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে সিলেবাস কাটছাঁট করার বিষয়েও চিন্তা ভাবনা শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:কর ছাড় পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

পাশাপাশি ইতিমধ্যেই সর্বভারতীয় জয়েন্ট প্রবেশিকা পরীক্ষার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আগামী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া। সরকারের তরফে আরও জানিয়ে দেওয়া হয়েছে, পরীক্ষার্থীরা চাইলে ৪ বারই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। সে ক্ষেত্রে যে পরীক্ষায় তারা সর্বাধিক নম্বর পাবেন সেটিই বিবেচনা করা হবে।

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...