Tuesday, June 23, 2026

শুভেন্দু সহায়তা কেন্দ্রের গেরুয়া রং মুছে করা হল নীল-সাদা! কারা করলো?

Date:

Share post:

বেশকিছু দিন ধরেই কাঁথিতে (Contai) শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) সহায়তা কেন্দ্র সংবাদ শিরোনামে। সম্প্রতি এই সহায়তা কেন্দ্রের ঘরটি গেরুয়া রং করা হয়। যা বিজেপির (BJP) “প্রতীক”! এবার সেই সহায়তা কেন্দ্রের গেরুয়া রং মুছে তা নীল-সাদা করা হলো। আর এরপরই শুভেন্দু অধিকারীর সহায়তা কেন্দ্র দখলের অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের (TMC) নামে। এই ঘটনাকে কেন্দ্র করে আজ, বৃহস্পতিবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে কাঁথি।

তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন “দাদার অনুগামী”রা। সদ্য তৃণমূল থেকে বহিষ্কৃত তথা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ নেতা কনিষ্ক পণ্ডার কথায়, “এভাবে দখল করে বেশিদিন চলা যাবে না। মানুষের হৃদয়ে রয়েছন শুভেন্দু।”

শুভেন্দু ঘনিষ্ঠদের অভিযোগ, বুধবার সকালে আচমকাই কাঁথির ৪ নম্বর ওয়ার্ডে শুভেন্দু অধিকারীর সহায়তা কেন্দ্রে চড়াও হন বেশকিছু তৃণমূল কর্মীরা। মুছে দেওয়া হয় গেরুয়া রং। নতুন করে নীল-সাদা রংও করে দেওয়া হয়। বিষয়টি জানাজানি হতেই কার্যত ক্ষোভে ফেটে পড়েন দাদার অনুগামীরা। উত্তেজনা তৈরি হয় এলাকায়।

অন্যদিকে অভিযোগ উড়িয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের পাল্টা দাবি, এটি ব্যাবসায়ীদের কার্যালয়। তা তৃণমূল পরিচালনা করত। কিন্তু কোনও ব্যবসায়ীকে না জানিয়ে হঠাৎ করে তা শুভেন্দু অধিকারীর কার্যালয় করে দেওয়া হয় একেবারেই অনৈতিক কাজ হয়েছে। তাই ব্যবসায়ীরা গেরুয়া রং মুছে নীল-সাদা রং করেছে। এখানে দখলের কোনও ব্যাপার নেই বলেই জানিয়েছেন তাঁরা।

 

 

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...