Monday, March 16, 2026

অমিত শাহের সভার আগে উত্তপ্ত কেশপুর, হামলার অভিযোগ বিজেপির

Date:

Share post:

আগামী শনিবার পশ্চিম মেদিনীপুরের (Medinipur South) কেশপুরে (Keshpur) দলীয় জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) অমিত শাহ (Amit Sah)। আর তাঁর সভার ঠিক কয়েক ঘন্টা আগেই ফের উত্তপ্ত কেশপুর। সভার প্রস্তুতি বৈঠকের পরেই বিজেপি (BJP) কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও ভাঙচুর। এই হামলার ঘটনার জন্য বিজেপির অভিযোগের তির তৃণমূলের (TMC) বিরুদ্ধে।

জানা যাচ্ছে, ব্যাপক উত্তেজনা আনন্দপুর থানার বনকাটা, রাজারডাঙা এলাকায়। রীতিমত আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রামজুড়ে। বিজেপির দাবি, গতকাল বুধবার রাতে এলাকায় অমিত শাহের সভার প্রস্তুতি বৈঠক করার পরই বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি করে স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা। ইউসুফ শা নামে এক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

আরও পড়ুন:হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মোদির তুরুপের তাস বাঙালিয়ানা

খবর পেয়ে রাতেই গ্রামে আসে আনন্দপুর থানার পুলিশ। ঘটনার নেপথ্যে কারা, তার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

spot_img

Related articles

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...