Sunday, April 19, 2026

ব্রিকস ব্যাঙ্কে যুক্ত হতে বাংলাদেশকে পরামর্শ মোদির

Date:

Share post:

খায়রুল আলম,ঢাকা

বিশ্বের পাঁচ বৃহৎ উদীয়মান অর্থনীতির জোট ব্রিকসের উদ্যোগে পাঁচ বছর আগে গড়া নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে (এনডিবি) যুক্ত হতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার দুই দেশের ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে (Virtual Summit) তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই আমন্ত্রণ জানান।
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এতে আগ্রহ প্রকাশ করেছেন।”
এদিন বেলা সাড়ে ১১টায় ভার্চুয়াল বৈঠক শুরু হয়। হাসিনা-মোদি বৈঠকের আগে ঢাকায় দুই দেশের মধ্যে জ্বালানি, সামাজিক উন্নয়ন, কৃষিসহ সাতটি বিষয়ে সহযোগিতার লক্ষ্যে সাতটি চুক্তি, প্রটোকল ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক জোট ব্রিকসের উদ্যোগে ২০১৫ সালের ২১ জুলাই যাত্রা শুরু করে নিউ ডেভলেপমেন্ট ব্যাঙ্ক-এনডিবি।
সে সময় বলা হয়েছিল, এই দেশগুলির বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থ সাহায্যের ক্ষেত্রে বিশ্ব ব্যাঙ্ক (World Bank) ও আইএমএফের (IMF) বিকল্প হয়ে উঠতে পারে নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ( New Development Bank )।

Related articles

বিজেপিকে ধরাশায়ী করে সরকার ছাড়ার হুঁশিয়ারি তিপ্রা মথা প্রধানের! চাপে গেরুয়া শিবির

ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনে বিজেপিকে কার্যত ধুয়ে মুছে সাফ করে দিয়ে এবার সরাসরি দিল্লিকে কড়া বার্তা...

সংশোধনীর নামে ডিলিমিটেশন বিল পাশ করানোর ছক ভেস্তে যাওয়ায় গোঁসা মোদির

মহিলা সংরক্ষণ সংশোধনী বিলের আড়ালে ডিলিমিটেশন বিল পাশ করানোর ছক কষে ছিল কেন্দ্রীয় সরকার। শুকক্রবার লোকসভায় I.N.D.I.A. ঐক্যবদ্ধ...

ছাত্রীদের ‘শর্টস’ পোশাক ঘিরেই শিক্ষকদের ‘বিভ্রান্তি’! উপাচার্যের মন্তব্যে অগ্নিগর্ভ তামিলনাড়ু ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি

ছাত্রীরা ক্লাসে ‘শর্টস’ পরে এলে অধ্যাপকদের মনোযোগ নষ্ট হয় এবং তাঁদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়, তামিলনাড়ু ন্যাশনাল ল’...

হাওড়া থেকে ভাঙড়: শিল্পে বিপুল কর্মসংস্থানের পরিকল্পনা জানালেন মমতা

বিগত কয়েক দশকের খরা কাটিয়ে রাজ্যে শিল্পপতিদের দেখা মিলেছে বাংলায়। কেন্দ্রের সরকার বারবার বাংলাকে বঞ্চনার মুখে ফেললেও রাজ্য...