Tuesday, February 3, 2026

৭০ বিধায়ক, ১২ সাংসদ, ৪ জেলা সভাপতি তৃণমূল ছাড়ছেন, দাবি ‘অনুগামী’ কনিষ্ক’র

Date:

Share post:

জল্পনা এবং দাবি বেড়েই চলেছে৷

বৃহস্পতিবার সকালে যে সংখ্যাটা ছিলো ২৫-৩০, সন্ধ্যায় তা দাঁড়িয়েছে ৬৫-৭০ বিধায়ক৷ শুক্রবার হয়তো ১০০ ছাড়িয়ে যাবে৷

তৃণমূলের জনাকয়েক বিধায়ক একুশের ভোটের মাসকয়েক আগে হঠাৎই নিজেদের বঞ্চিত ভাবতে শুরু করেছেন৷ বেসুরো কথা বলছেন৷ ‘বিদ্রোহের’ ইঙ্গিত দিচ্ছেন৷ কিন্তু শুভেন্দু-শিবির অতি উৎসাহে বাগী- বিধায়কদের সংখ্যা যেখানে নিয়ে যাচ্ছে, তা মিথ্যা হলে শুভেন্দু অধিকারীর ভাবমূর্তিই যে ধাক্কা খাবে, সম্ভবত আবেগে তা আর মাথায় থাকছেনা৷

শুভেন্দু-অনুগামী হওয়ায় আগেই দল থেকে বহিষ্কৃত হওয়া ‘দাদার অনুগামী’ কনিষ্ক পণ্ডা’র চাঞ্চল্যকর দাবি, “দার্জিলিং থেকে দিঘা, শুভেন্দুর পিছনে লাইন দিয়ে অপেক্ষা করছেন তৃণমূলের অগুনতি সাংসদ- বিধায়ক”৷ তিনি দাবি করেছেন, “শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যেতে চলেছেন ৭০ থেকে ৭২ জন বিধায়ক, ১০ থেকে ১২ জন সাংসদ এবং ৪ থেকে ৫ জন তৃণমূল জেলা সভাপতি”৷ দাদার এই ‘অনুগামীর’ দাবি, শনিবার মেদিনীপুরে অমিত শাহের সভাতেই বিজেপিতে যোগ দেবেন শুভেন্দু অধিকারী। আর সেই মঞ্চেই তৃণমূলের বিধায়কদের হাজিরা প্রমান করবে ওই দলের মহাপতন শুরু হয়ে গিয়েছে৷ ”

শুভেন্দুর দল ছাড়ার পরই তৃণমূল শিবিরে বাড়তি তৎপরতা লক্ষ করা গিয়েছে৷ দলের অনেকেই প্রকাশ্যে তাঁদের প্রতিক্রিয়ায় বলেছেন, শুভেন্দুর দল ছাড়া মেনে নিতে পারছেন না। কিন্তু এর অর্থ এমন নয় যে, এরা সকলেই দলত্যাগ করবেন৷ রাজনৈতিক মহলের ধারনা, “শুভেন্দু- শিবির বিজেপির কাছে নিজেদের গুরুত্ব বৃদ্ধি করতে এমন অলীক সংখ্যা ভাসিয়ে দিচ্ছে, যা বাস্তবে কখনই সম্ভব নয়৷

গোটা পরিস্থিতির উপর নজর রাখছে রাজনৈতিক মহল৷

আরও পড়ুন- একুশের ময়দানে ফের পাহাড় ইস্যু! ‘স্থায়ী সমাধান’ চেয়ে শাহর দফতরে রাজু বিস্তা

spot_img

Related articles

মায়ানমারে ফের ভূমিকম্প: কম্পন অনুভূত বাংলাতেও

ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ এশিয়ার মায়ানমার। মঙ্গলবার রাতে ভারতীয় সময় ৯.০৫ নাগাদ কম্পন অনুভূত হয় সেখানে।...

সশরীরে বিধানসভায়! চত্বরে থেকেও অধিবেশন বয়কট করলেন বিরোধী দলনেতা

বিধানসভা চত্বরে সশরীরে উপস্থিত থেকেও অধিবেশন কক্ষে ঢুকলেন না বিরোধী দলনেতা-সহ বিজেপি বিধায়কদের একাংশ। মঙ্গলবার সপ্তদশ বিধানসভার শেষ...

আরও বড় ব্যবধানে জিতব: দিল্লি থেকে বাংলা জয়ের বার্তা তৃণমূল সভানেত্রীর

বিধানসভা ভোটে বাংলার শাসকদলের রণকৌশল কী? মঙ্গলবার, দিল্লিতে সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নের জবাবে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...

কলকাতার ধোঁয়া না কি গ্রামের ধুলো, বেশি ঘাতক কে? কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সন্ধানে রাজ্য

শহরের শিল্পাঞ্চলের ধোঁয়া আর গ্রামের বাতাসের ধুলো— দুইয়ের বিষক্রিয়া কি সমান? নাকি জনস্বাস্থ্যের ওপর এদের প্রভাব ভিন্ন? দূষণের...