Monday, June 22, 2026

দলের কোন্দল মেটাতে ‘বিক্ষুব্ধ’ ২৩ নেতার সঙ্গে বৈঠকে সোনিয়া

Date:

Share post:

২০২১-এ দলের সভাপতি নির্বাচনের কথা৷ তার আগেই যাবতীয় অন্তর্দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে চাইছেন এআইসিসি( AICC) চেয়ারপারসন সোনিয়া গান্ধী ( Sonia Gandhi)৷

কংগ্রেস নেতৃত্ব এবং সাংগঠনিক রদবদলের দাবিতে দীর্ঘদিন ধরেই ‘বিক্ষুব্ধ’ দলীয় নেতাদের একাংশ৷ ওই বিক্ষুব্ধদের সঙ্গেই শনিবার বৈঠকে বসতে চলেছেন দলনেত্রী সোনিয়া গান্ধী। জানা গিয়েছে, বিক্ষুব্ধদের প্রতিনিধি হিসেবে ৫ প্রবীণ নেতাকে ডাকা হয়েছে বৈঠকে৷ এই বৈঠকে মনমোহন সিং, পি চিদাম্বরম, এ কে অ্যান্টনি এবং কে সি ভেণুগোপাল থাকবেন এমনটাই আশা করা যাচ্ছে। কমল নাথ সম্ভবত এই বৈঠক পরিচালনা করবেন।

আরও পড়ুন:‘কটাক্ষ’ শুনতে নারাজ, ঋণ শোধ শুরু করলেন শীলভদ্র দত্ত

আগামী বছরে দলের সভাপতি নির্বাচনের আগে যাবতীয় ঘরোয়া সমস্যা মিটিয়ে ফেলতে চাইছেন সোনিয়া৷ জানুয়ারি বা ফেব্রুয়ারিতে কংগ্রেস সভাপতি পদে নির্বাচন হওয়ার কথা। প্রসঙ্গত, গোলাম নবি আজাদ, কপিল সিব্বল-সহ (Golam nani azad & kapil sibbol) ২৩ কংগ্রেস নেতা সোনিয়াকে চিঠি লিখে বলেছিলেন, পর্দার আড়াল থেকে রাহুল গান্ধী (Rahul Gandhi) সিদ্ধান্ত গ্রহণ করছে, এটা ঠিক নয়। দলীয় নেতৃত্ব সক্রিয় হোক৷ আজাদ- সিব্বলদের অভিযোগ, অস্তিত্বসঙ্কট, নেতৃত্ব শূন্যতা, অন্তর্দ্বন্দ্বে জেরবার গোটা দল। প্রভাব পড়ছে নির্বাচনী ফলাফলের রাজনীতিতে।
অন্তর্দ্বন্দ্বের জেরে হাতছাড়া হয়েছে কর্নাটকের গদি। রাজস্থানেও ‘‌বিদ্রোহী’ শচীন পাইলট এবং অনুগামীদের বিক্ষোভের জেরে‌ প্রায় উৎখাত হতে চলেছিলো সরকার।

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...