Saturday, March 14, 2026

‘বেসুরো’ বিধায়ক বিশ্বজিৎ কুন্ডুকে ফোন করলেন অনুব্রত মণ্ডল

Date:

Share post:

তথাকথিত ‘বিক্ষুব্ধ’ নেতাদের সঙ্গে কথা বলা শুরু করলো তৃণমূল (Trinamool Congress)৷

কালনার ‘বেসুরো’ বিধায়ক বিশ্বজিৎ কুন্ডুকে (Biswajit Kundu) ফোন করলেন তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। সূত্রের খবর, বিশ্বজিৎকে ফোন করে অনুব্রত বলেছেন, “তুই কোথাও যাস না। তোর মত ছেলেকে দলের খুবই প্রয়োজন। তুই চলে আয়।” এই ফোনের কথা বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু নিজেই জানিয়েছেন৷

তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শোনা যাচ্ছে, শনিবার তাঁর বিজেপিতে (BJP) যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল। শোনা যাচ্ছে, শুভেন্দুর সঙ্গে আরও কয়েকজন তৃণমূল বিধায়ক নাকি বিজেপিতে যোগ দেবেন৷ এমনই দাবি করেছে শুভেন্দু-শিবির৷ আর সেই তালিকায় রয়েছে বিশ্বজিৎ কুণ্ডুর নাম৷ গত বুধবার রাতে কাঁকসায় সাংসদ সুনীল মন্ডলের (Sunil Mondal) বাড়িতে শুভেন্দু অধিকারীর ডাকা বৈঠকেও যোগ দেন কালনার এই তৃণমূল কংগ্রেসের বিধায়ক৷

এই পরিস্থিতিতে ভাঙ্গন রুখতে তৎপরতা বাড়িয়েছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। শুক্রবার কালীঘাটে জরুরি বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)৷ জানা গিয়েছে, এই সব বিষয়েই তিনি শীর্ষ রাজ্য নেতাদের সঙ্গে কথা বলবেন৷ ওদিকে ‘বিদ্রোহী’ হিসাবে উঠে আসা নেতা- মন্ত্রী- বিধায়কদের সঙ্গে যোগাযোগ করার কাজও শুরু হয়েছে৷ তাঁদের ক্ষোভ বিক্ষোভ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ভাবনাচিন্তা চলছে। সে মতোই কালনার বিধায়ককে ফোন করেন অনুব্রত মণ্ডল।

ফোন প্রসঙ্গে বিশ্বজিৎ কুণ্ডুর বক্তব্য, “অনেকদিন ধরেই আমি এলাকার বাসিন্দাদের ক্ষোভের কথা দলের জেলা সভাপতি থেকে শুরু করে শীর্ষ নেতাদের অনেককেই জানিয়েছিলাম। তখন আমার বক্তব্যকে গুরুত্বই দেওয়া হয়নি। এখন তাদের অনেকেই ফোন করছে। বেশিরভাগ ফোন আমি ধরছি না। তবে মলয়দাকে ভালোবাসি। তাঁর সঙ্গে কথা হয়েছে। অনুব্রত মণ্ডলও ফোন করেছিলেন। তিনি বলেছেন, “তোর মতো ছেলে কেন যাবে৷ তুই কোথাও যাবি না।” তিনি বলেন, “হয়তো বিজেপিতে যাওয়ার যে জল্পনার কথা নানা মহলে উঠছে সে কথাই উনি বলতে চেয়েছেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করতে কাঁকসা গিয়েছিলাম। সেজন্যই হয়তো উনি ওই কথা বলেছেন। আমি যাতে দল না ছাড়ি সেটাই বলতে চেয়েছেন অনুব্রত মণ্ডল।” কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু বলেছেন, “এখনও দল ছাড়ার কথা ভাবিনি৷ শুভেন্দু অধিকারীর প্রস্তাব ভেবে দেখবো৷”

বিশ্বজিৎ কুণ্ডু একথা বললেও রাজনৈতিক মহল নজর রাখছে শনিবারের অমিত শাহের সভার দিকে৷ এখন দেখার, ফোনালাপের পর বিশ্বজিৎ কুণ্ডু শনিবারই বিজেপিতে যোগ দেন কি’না ৷

আরও পড়ুন-মালদহে বৈঠক ডেপুটি ইলেকশন কমিশনারের, হাজির চার ডিএম

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...