Wednesday, May 13, 2026

প্রকাশ্যে কংগ্রেসের গোষ্ঠী কোন্দল, ধুন্ধুমার বিধান ভবনে

Date:

Share post:

রণক্ষেত্র বিধান ভবনে (Bidhan Bhawan)। শুক্রবার দুপুরে জিতেন প্রসাদের (Jiten Prasad) বৈঠক ছিল। বৈঠক চলাকালীন শুরু হয় ঝামেলা। বৈঠকের মাঝে একদল কংগ্রেসের সদস্যরা বিধান ভবনে ঢুকে পড়েন। এরপর চলে অধীর পন্থি বনাম সোমেন পন্থিদের মধ্যে গন্ডগোল।

উল্লেখ্য, বৃহস্পতিবারই রাজ্যে এসেছেন AICC-র ভারপ্রাপ্ত পর্যবেক্ষক জিতেন প্রসাদ। এদিন তিনি বৈঠক করার সময় সোমেন মিত্রের ছেলে রোহন মিত্রের অনুগামীরা দরজা খুলে ঢুকে পড়েন। এবং সোমেন মিত্র জিন্দাবাদ এবং প্রদেশ কংগ্রেস জিন্দাবাদ স্লোগান তুলতে থাকেন। তাঁদের অভিযোগ, সময় পেরিয়ে গেলেও কেন তাঁদের ঢুকতে দেওয়া হচ্ছিল না। এছাড়াও একাধিক দাবি তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। এরপর বিষয়টি একরকম হাতাহাতির পর্যায়ে পৌঁছয় অধীর পন্থিদের সঙ্গে। তৎক্ষণাৎ বৈঠক ছেড়ে বেরিয়ে যান জিতেন প্রসাদ।

আরও পড়ুন : ‘তৃণমূলেই আছি’, ইস্তফাপত্র প্রত্যাহার করে জানালেন জিতেন্দ্র তিওয়ারি

Related articles

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...