Saturday, May 16, 2026

অমিত শাহের সভায় যোগ দিচ্ছেন মন্তেশ্বরের তৃণমূল বিধায়ক সৈকত পাঁজা: সূত্র

Date:

Share post:

রাজ্যের শাসক দল তৃণমূল দলছুটদের তালিকা আরও একটি নাম ভেসে আসছে। যিনি শনিবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভায় যোগ দিতে পারেন। অসমর্থিত সূত্রে জানা গিয়েছে, মন্তেশ্বরের তৃণমূল বিধায়ক সৈকত পাঁজা (Saikat Panja) ইতিমধ্যেই সদলবলে কেশপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। যদিও তিনি বিধায়ক পদ কিংবা দলীয়ভাবে তৃণমূলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেননি।

সূত্রের খবর, আজ, শুক্রবার সন্ধেয় দলবল নিয়ে মন্তেশ্বর থেকে রওনা দিয়েছেন তৃণমূল বিধায়ক সৈকত। বিষয়টি গোপন রাখতে নিজের গাড়ি পর্যন্ত নেননি তৃণমূল বিধায়ক। একটি ভাড়া গাড়িতে তিনি যাচ্ছেন। তবে পুরোটাই অসমর্থিত সূত্রের খবর। সুতরাং, শনিবার শুভেন্দু অধিকারীর সঙ্গে শনিবার অমিত শাহের হাত ধরে বিজেপিতে যদি এই তৃণমূল বিধায়ক যোগদান তাহলে অবাক হওয়ার কিছু নেই। কারণ, দলবদলের তালিকায় ১০ তৃণমূল বিধায়ক আছে বলেই শোনা যাচ্ছে!

আরও পড়ুন- রাজবংশীদের সমর্থন আদায়ের লক্ষ্য? উলেনের পরিবারকে ১০ হাজার আর্থিক সাহায্য VHP-র

Related articles

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...