Saturday, May 16, 2026

জয় নিশ্চিত! আশঙ্কিত না হয়ে উন্নয়নের বার্তা নিয়ে ভোটে ঝাঁপানোর নির্দেশ মমতার

Date:

Share post:

শনিবার অমিত শাহের (Amit shah) জনসভায় তৃণমূলের দলছুটদের বিজেপিতে যোগদানের হিড়িক লাগতে পারে। এমতাবস্থায় বিধানসভা ভোটের (Assembly Election) আগে দলকে ইতিবাচক থাকার বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

দলের একটা অংশের মধ্যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে অনেকেই বিচলিত। এই বিষয়টি নিয়েই শুক্রবার সন্ধ্যায় কালীঘাটের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটির মিটিং ডেকেছিলেন। সেখানে শীর্ষস্থানীয় সব নেতাই হাজির ছিলেন বলে জানা গিয়েছে তৃণমূল সূত্রে।

সূত্রের খবর, কোর কমিটির এই বৈঠকে দলনেত্রীর সকলকে স্পষ্ট বার্তা দেন, “কে রইল, কে গেল তাতে কিছু যায় আসে না। দল অনেক বড়। যাঁরা যাচ্ছে তাঁরা দলের বোঝা হয়ে দাঁড়িয়েছিল। ভাল হচ্ছে ওঁরা নিজেরাই ছেড়ে দিচ্ছে। তাই ওসব ভুলে সবাই মিলে নির্বাচনে ঝাঁপাতে হবে। অমাদের জয় নিশ্চিত।”

তৃণমূলে ভাঙন ধরাতে কোমর বেঁধে নেমেছে গেরুয়া শিবির (BJP)। নির্বাচনের আগে তৃণমূলের একাধিক বড় নেতাকে দলে টেনে শাসক দলের আত্মবিশ্বাস ভেঙে দেওয়ার কৌশল তাদের। এই পরিস্থিতিতে কোর কমিটির বৈঠকে নেতৃত্বকে সদর্থক থাকা ও আশঙ্কিত না হওয়ার পরামর্শ দিলেন তৃণমূল নেত্রী।

আগামীতে দলকে একজোট হয়ে লড়াইয়ের বার্তাও দেন মমতা। সূত্রের খবর, তিনি বলেছেন, “সবাই মিলে নির্বাচনে ঝাঁপাতে হবে। ১০ বছরে পশ্চিমবঙ্গে যে উন্নয়ন হয়েছে, তা অন্য রাজ্যে হয়নি। দুয়ারে সরকার প্রকল্পে ব্যাপক সাড়া মিলেছে। মানুষ আমাদের সঙ্গেই আছে। ভয় পাওয়ার কারণ নেই।”

আরও পড়ুন- নিজেদের যোগ্যতা নেই, “ব্যাভিচারী”দের টেনে দল চালাচ্ছে BJP: কটাক্ষ কাকলির

Related articles

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...