Thursday, March 19, 2026

গঙ্গাসাগর মেলায় করোনা পজিটিভ হলেই সেফ হোমে পাঠাবে কলকাতা পুরসভা

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলা নিয়ে বাড়তি সতর্কতা কলকাতা পুরসভার। এবার মেলা চত্বরে থাকবে করোনা টেস্ট সেন্টার ও আইসোলেশন সেন্টার। জানিয়েছেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম।
চলতি বছরে মহামারির আবহেই হতে চলেছে গঙ্গাসাগর মেলা। তাই এবার মেলাতে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা থেকেই যাচ্ছে। তবে সংক্রমণ যাতে ছড়াতে না পারে সেই কারণেই মেলার প্রবেশের মুখেই করোনা টেস্ট সেন্টার ও আইসোলেশন সেন্টার খুলছে পুরসভা। করোনা ধরা পরলেই সেফ হোমে পাঠাবে কলকাতা পুরসভা।
এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম জানান, মেলায় ঢোকার সময় সকলের করোনা টেস্ট করা হবে। যাদের রিপোর্ট পজিটিভ আসবে তাদের পুরসভার সেফ হোমে রাখার ব্যবস্থা করা হবে। সেক্ষেত্রে গীতাঞ্জলি স্টেডিয়ামের সেফ হোম বা ইডেন গার্ডেনের বিপরীত দিকে কলকাতা পুলিশের সেফ হোম ব্যবহার করা হতে পারে বলে তিনি জানান। পাশাপাশি গঙ্গাসাগর মেলায় যে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা থাকবেন তাদেরকেও থার্মাল স্ক্যানিংয়ের যন্ত্র বহন করার আবেদন জানিয়েছেন পুর প্রশাসক।
একইসঙ্গে, যদি কারোর করোনা উপসর্গ থাকে সেক্ষেত্রে অবিলম্বে পুরসভার ক্যাম্পে তা জানানোর জন্য আবেদন করেছেন তিনি।
এবা ১৪ ও ১৫ জানুয়ারি নাগাদ গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হবে । যদিও তার ১৫ দিন আগে থেকেই পুণ্যার্থীরা আসতে শুরু করেন এই মেলায়। পুলিশ-প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান ফিরহাদ।

spot_img

Related articles

৯০০ গোল, মেসির মাইলস্টোনের দিনে আটকে গেল ইন্টার মায়ামি

সাফল্যের মুকুটে আরও একটি রঙিন পালক যুক্ত হল মেসির (Messi)।নিজের কেরিয়ারে ৯০০ গোলের মাইলস্টোন স্পর্শ করলেন এলএম টেন।...

সপ্তাহান্তে কালবৈশাখীর পূর্বাভাস হাওয়া অফিসের, জোরালো হচ্ছে ক্লাউড ব্রাস্টের সম্ভাবনা!

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শুক্র শনিবারে রাজ্যজুড়ে...

ডাবগ্রাম-ফুলবাড়িতে মা-ছেলের লড়াই: শিখার আশীর্বাদ নিয়ে প্রচার শুরু রঞ্জনের

সম্পর্কে তাঁরা মা-ছেলেই বলা যায়। কিন্তু রাজনৈতিক মতাদর্শে ভিন্ন মেরুর। এবার ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে মুখোমুখি একসময়ের রাজনৈতিক গুরু...

নাকা চেকিংয়ের লাইভ স্ট্রিমিং, রাজ্যে ২৫০০ কেন্দ্রীয় বাহিনী! বাংলার ভোটে বেনজির পদক্ষেপ কমিশনের

বাংলায় ভোট (West Bengal assembly Election) ঘোষণা হওয়ার আগে থেকেই রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী। চলছে টহলদারি। এবার নির্বাচনের...