Friday, May 1, 2026

আর্থিক দুর্নীতি! ফারুক আবদুল্লার ১২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

Date:

Share post:

জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনে(Jammu Kashmir cricket association) আর্থিক আর্থিক দুর্নীতি মামলা তদন্তে নেমে ফারুক আবদুল্লার(Farooq Abdullah) ১১.৮৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি(enforcement director)। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর বেশ চাপে জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স(Jammu Kashmir National conference) দলের অধ্যক্ষ ফারুক আবদুল্লা।

ইডি সূত্রের খবর, আর্থিক দুর্নীতি(money laundering) দমন আইনের আওতায় জম্মু ও শ্রীনগরের বিভিন্ন এলাকা থেকে এই বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত করা স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে দু’টি আবাসন ও একটি বাণিজ্যিক ভবন। এছাড়া তিনটি জমি। তদন্তকারী সূত্রে জানা গিয়েছে জানা গিয়েছে, জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান পদে থাকাকালীন ২০০২-১১ সালের মধ্যে ৪৩.৬৯ কোটি টাকার আর্থিক তছরুপের ঘটনা ঘটে। ২০১৮ সালে এই ঘটনার তদন্তে নেমে সাংসদ আবদুল্লা সহ আরও তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় সিবিআইয়ের তরফে। পাশাপাশি ঘটনার জেরে দু’বার শ্রীনগরে জিজ্ঞাসাবাদ করা হয় ওই সাংসদকে। অবশেষে এই ঘটনার তদন্তে নেমে আবদুল্লার সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।

আরও পড়ুন:দলীয় বৈঠকে ফের কংগ্রেস সভাপতি পদে ফেরার ইঙ্গিত রাহুলের

এদিকে এই ঘটনাকে পুরোপুরি বিজেপির ষড়যন্ত্র হিসেবে দেখছে জম্মু-কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স দল। তাদের দাবি ৮৩ বছর বয়সী ফারুক আবদুল্লা যখন জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে আনতে উপত্যকায় সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট বেঁধে লড়াইয়ে নেমেছেন, ঠিক সেই সময়ে এই পদক্ষেপ করল সরকার। এ প্রসঙ্গে ন্যাশনাল কনফারেন্সের এক মুখপাত্র বলেন, ‘উপত্যকার সমস্ত রাজনৈতিক দলগুলির তরফে জোট ঘোষণার পরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তরফে এই চিঠি এসেছে। এটা বেশ স্পষ্ট যে বিজেপি সরকার উপত্যকার আন্দোলনকে থামাতে রাজনৈতিক ষড়যন্ত্র শুরু করেছে।’

Related articles

সুপ্রিম-নির্দেশের পরেও এত দেরি! অবশেষে EPF-র ন্যূনতম পেনশন

২০২২ সালে সুপ্রিম কোর্ট (Supreme Court) নির্দেশ দিয়েছিল বেতনের হিসাবে বাড়াতে হবে ন্যূনতম এপিএফ (EPF) পেনশন। চার বছর...

ভয় পাচ্ছেন মোদি! ‘মাতৃভূমি’ মুক্তি পিছতেই কেন্দ্রকে তোপ ইউটিউবার ধ্রুবর!

ফের পিছিয়ে গেল সলমন খানের (Salman Khan) আগামী ছবি 'মাতৃভূমি'র মুক্তির দিনক্ষণ। ছবিতে গালওয়ান প্রসঙ্গ ও চিন বিরোধী...

মৃত্যুতেও সন্তান আঁকড়ে মা! মধ্যপ্রদেশের নৌকাডুবির উদ্ধারকাজে চোখ ভিজল উদ্ধারকারীদের

এমন দৃশ্য যে মনের ভিতর থেকে কেঁপে গেল। মহিলার মৃতদেহ টানতেই সেটা আসতে চাইছে না। তারপর দেখলাম তাঁর...

পনেরো দিনের মধ্যে দিতে হবে ১০ হাজার! হজযাত্রীদের উপর অতিরিক্ত আর্থিক বোঝা কেন্দ্রের

হজে অংশগ্রহণকারী প্রত্যেক পুণ্যার্থীকে (Hajj pilgrims) অতিরিক্ত ১০ হাজার টাকা জমা করা নির্দেশ কেন্দ্রের (Govt of India)। সংখ্যালঘু...