Saturday, June 13, 2026

অন্তঃসত্ত্বা নেহা কক্কর! ছবি পোস্ট করলেন নেহা রোহন দুজনেই

Date:

Share post:

#খায়ালরাখ্খাকর।

ছোট্ট একটা হ্যাশট্যাগ। ছবির ক্যাপশনে আর কিছুই লেখেননি নেহা (Neha Kakkar)। আর ছবির কমেন্ট বক্সে নেহার স্বামী রোহনপ্রীত (Rohanpreet Singh) লিখেছেন ‘হ্যাঁ, এবার তো একটু বেশিই খেয়াল রাখতে হবে নেহু’। আর এতেই যারপরনাই খুশি হন ফ্যানরা।

আরও পড়ুন : বছর শেষ জমবে বেশ! আবারও বসতে চলেছে সোশ্যাল মিডিয়া লিটারেরি মিট ২০২০

শুক্রবার নিজের ইনস্টাগ্রামে (Instagram) একটি ছবি পোস্ট করেছিলেন নেহা। সেখানে নিজের বেবি বাম্প ফ্লন্ট করতে দেখা গিয়েছিল তাঁকে। তাঁর পরনে ছিল সাদা শার্ট ও ডেনিম ডাংরি। পাশে কালো হাইনেক টি-শার্ট ও জ্যাকেটে রোহন। নেহাকে আলিঙ্গন করে রেখেছেন তিনি। আর এসব দেখেই ফ্যানরা অনুমান করেছেন যে নেহা অন্তঃসত্ত্বা।

শুধু রোহনপ্রীতই নয়, নেহার দাদা টনি কক্কর, অভিনেতা জয় ভানুশালি ও অভিনেত্রী উর্বশী রৌতেলা (Urvashi Rautela) কমেন্ট করেন ছবিতে। নেহা ও রোহনকে শুভেচ্ছা জানান তাঁরা।

তবে এই কাহানিতে আছে টুইস্ট। সত্যি সত্যি অন্তঃসত্ত্বা হননি নেহা। ‘নেহু দা বিয়া’র পর নতুন একটা গান রিলিজ করতে চলেছেন স্বামী স্ত্রী। তারই নাম খায়াল রাখ্খা কর।

২২ ডিসেম্বর অনলাইনে মুক্তি পাবে নেহা-রোহনপ্রীতের নতুন এই গানটি।

Related articles

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...