Monday, May 18, 2026

অনুপ্রবেশকারীদের রুখতেই রাজ্যে পরিবর্তন হবে, বোলপুরের রোড-শো থেকে দাবি শাহের

Date:

Share post:

অনুব্রতর গড় বোলপুরে মেগা রোড-শো করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবাসরীও দুপুরে বোলপুর ডাকবাংলো মোড় থেকে বোলপুর চৌরাস্তা পর্যন্ত শাহের এই বিশাল রোড-শো চলে। এক কিলোমিটারর এই যাত্রাপথে অমিত শাহর ওপর পুষ্পবৃষ্টি করা হয়। ছিল বাউল গান ও ঢাক।

লোকসভা নির্বাচনের মতই এই রোড-শো থেকে “অনুপ্রবেশ” ইস্যুতে তৃণমূলও রাজ্য সরকারকে আক্রমণের নিশানা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। একুশের বিধানসভা ভোটের আগে সেই একই কৌশলনধরে আক্রমণের সুর চড়ান অমিত শাহ। বললেন, বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস সরকারকে হারানো নিছক পরিবর্তন হবে না, বরং বাংলাদেশের অনুপ্রবেশকারীদের আটকানোর পরিবর্তন হবে।

অমিত শাহ দাবি করেন, এই রোড-শো-এ যে ভিড় হয়েছে, তা আগে কখনও দেখেননি। তোলাবাজি বন্ধে পরিবর্তন দরকার। এই রোড-শো সেই পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ২০২১-এ বিজেপির ক্ষমতায় আসা নিশ্চত বলেই দাবি করেন তিনি। বিজেপি বাংলার উন্নয়ন করবে। রোড শো ঐতিহাসিক। মোদিজির প্রতি ভালবাসার উদাহরণ এই রোড-শো। হিংসা বদলে বদল জরুরি। ভাইপোর দাদাগিরি বন্ধ হবে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন:আইপিএসদের বদলির প্রতিবাদে বাংলার পাশে জাতীয় নেতারা, ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

শাহের কথায়, “এই পরিবর্তন শুধুমাত্র মুখ্যমন্ত্রী পালটানোর পরিবর্তন নয়। তৃণমূল কংগ্রেসের সরকারের পরিবর্তে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরির উদ্দেশ্য নয়। বাংলায় যে পরিবর্তন হতে চলেছে, তা বাংলার উন্নয়নের জন্য পরিবর্তন, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিবর্তন। এই পরিবর্তন হবে বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশকারীরা ভারতে আসে, তাদের আটকানোর পরিবর্তন।”

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...