Thursday, June 4, 2026

বাগডোগরায় মমতার বিমান অবতরণে বেনিয়ম! তদন্তের নির্দেশ

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর (Chief Minister) বিমান অবতরণে বেনিয়মের অভিযোগ। কাঠগড়ায় বাগডোগরা বিমানবন্দর (Airport)। এয়ারপোর্ট অথরিটির আঞ্চলিক প্রধানকে তলব করে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে নবান্ন। বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

সূত্রে খবর, ১৪ ডিসেম্বর তিনদিনের উত্তরবঙ্গ সফরে যান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এখান থেকে বিমান ওড়ার পরে দেখা যায় বাগডোগরা বিমানবন্দরে কোনও পার্কিং লট ফাঁকা নেই। নিয়ম অনুযায়ী, এই পরিস্থিতিতে বিমান অবতরণ করা যায় না। কিন্তু সেই নিয়ম না মেনেই বিমান অবতরণের অনুমতি দেওয়া হয়। বিষয়টি জানার পরে ক্ষোভ প্রকাশ করেন স্বয়ং মুখ্যমন্ত্রী। কী করে এই নির্দেশ দেওয়া হল, তা নিয়েও রাজ্যের পদস্থ কর্তাদের খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি।

এরপরেই বিষয়টি নিয়ে তৎপর হয় রাজ্য প্রশাসন। ক্ষুব্ধ নবান্ন দেশের এয়ারপোর্ট অথরিটির আঞ্চলিক প্রধানকে ডেকে পাঠিয়ে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে। এরপরেই পুরো বিষয়টি তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। পূর্ব ভারতের আঞ্চলিক প্রধানকে ডেকে পাঠানো হয়।

বিমানবন্দর সূত্রে খবর, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বাগডোগরায় বিমান ওঠানামার সংখ্যা কম করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে, বিষয়টি খুবই উদ্বেগের বলেই মনে করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তদন্ত রিপোর্ট মেলার পরেই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন-কয়লা পাচারকাণ্ড: লালাকে আজ বিকেলের মধ্যে হাজিরার চরম সময়সীমা বেঁধে দিল CBI

Related articles

প্রশাসনিক বৈঠকে বেলেঘাটার কোন্ কোন্ প্রকল্পের লিখিত প্রস্তাব মুখ্যমন্ত্রীকে দিলেন কুণাল?

বেলেঘাটার একাধিক প্রকল্পের প্রস্তাব থেকে শুরু করে বুলডোজার নীতির বিরোধিতা এবং দলীয় কর্মীদের মিথ্যে মামলায় না ফাঁসানোর দাবি...

পঞ্চায়েতে রাস্তা তৈরি থেকে বিপুল কর্মী নিয়োগ: পরিকল্পনা জানালেন দিলীপ ঘোষ

পঞ্চায়েত দফতরের মন্ত্রিত্ব পাওয়ার পরে কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাংলার পঞ্চায়েতে ডবল ইঞ্জিন সুবিধা পাইয়ে দিতে বদ্ধপরিকর পঞ্চায়েত...

অমূল্য তরুণ প্রাণ হারাল: নিট পরীক্ষার্থীর আত্মহত্যায় ক্ষোভ প্রকাশ মমতার

ফের নিট পরীক্ষার্থীর (NEET Aspirant Suicide) আত্মহত্যা! এবার মধ্যপ্রদেশের নবগঠিত জেলা মৌগঞ্জের বাসিন্দা এক ছাত্রী আত্মহত্যা করেছেন। মৃত...

চোটের উদ্বেগের মধ্যেই অনুশীলনে মেসি, বিশ্বকাপের আগেই জিতলেন পুরস্কারও

দুয়ারে বিশ্বকাপ, এবার আর্কষণের কেন্দ্রবিন্দুতে আকর্ষণ এবং অবশ্যই মেসি(Messi)। আর্জেন্টাইন রাজপুত্রকে এক ঝলক দেখার জন্য হোটেলের বাইরে ভিড়...