Thursday, May 14, 2026

বধূকে ধর্ষণের অভিযোগ মামাশ্বশুরের বিরুদ্ধে, এসপির হস্তক্ষেপ দাবি

Date:

Share post:

চাকরির প্রলোভন দিয়ে গৃহবধূরকে ধর্ষণের অভিযোগ উঠল তাঁরই মামাশ্বশুরের বিরুদ্ধে। জেলা পুলিশ সুপারের কাছে লিখিত জানিয়েছেন। আরও অভিযোগ, পুলিশ গ্রেফতার করছে না অভিযুক্তকে। এখানেই শেষ নয, এটাও অভিযোগ যে, গৃহবধূর ও তাঁর স্বামীকে খুনের হুমকি দিচ্ছে অভিযুক্ত। তাই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ধর্ষিতা গৃহবধূ। ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুরের।

ওই ধর্ষিতা গৃহবধূর অভিযোগ, মজিবুর রহমান নামে এক ব্যক্তি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে। এই কথা কাউকে বললে তাকে এবং তার স্বামীকে প্রাণে মেলা ফেলা হবে বলেও হুমকি দেয় অভিযুক্ত। পুলিশকে ঘটনা জানিয়েও কোনও লাভ হয়নি। তাই আজ পুলিশ সুপার এবং মুখ্যমন্ত্রীকে লিখিতভাবে জানান তিনি।

আরও পড়ুন:পার্কস্ট্রিট কার্নিভালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এই বিষয়ে ওই ধর্ষিতার আইনজীবী মৃত্যুঞ্জয় দাস জানান, চাকরির প্রলোভন দিয়ে সই বাকি আছে বলে বাড়িতে ডেকে ওই গৃহবধূকে ধর্ষণ করে তার মামাশ্বশুর। ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। স্থানীয় থানায় জানানোর পরও পুলিশ কোনও ব্যবস্থা না নেওয়ায় আজ পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন গৃহবধূ।

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...