Tuesday, April 7, 2026

শুভেন্দুর নারদা স্টিং অপারেশনের ভিডিও হঠাৎ ইউটিউব থেকে উধাও

Date:

Share post:

গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন ৪৮ ঘন্টাও হয়নি। তার মধ্যেই ভ্যানিশ। শুভেন্দু অধিকারীর(Shuvendu Adhikari) নারদায় ঘুষ নেওয়ার বিতর্কিত ফুটেজ হঠাৎ ইউটিউব(Youtube) থেকে উধাও। সার্চ করলেই ব্ল্যাক স্ক্রিন। স্বভাবতই আঙুল উঠেছে বিজেপির আইটি সেলের বিরুদ্ধে। তারা বলছে, আমরা কী জানি! সবটাই কাকতালীয়। আর শুভেন্দুর ঘনিষ্ঠ মহল বলছে, বিষয়টি তাঁরা জানেন না। আর তৃণমূল কংগ্রেস একহাত নিয়ে বলেছে, এটাই হলো বিজেপি। বিজেপি হলো ওয়াশিং মেশিন। এই দলে যোগ দিলেই সব পাপ ধুয়ে যায়। ওয়াশিং মেশিন কাজ শুরু করে দিয়েছে।

তৃণমূল কংগ্রেস অনেক আগে থেকেই অভিযোগ তুলেছিল, নারাদা-সারদায় অভিযুক্ত নেতাদের সিবিআই-ইডির ভয় দেখিয়ে বিজেপি তাদের দলে আসতে বাধ্য করছে। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়(Kalyan Banerjee) তো অভিযোগ করেছেন, সিবিআই-ইডির হাত থেকে বাঁচতে এরা সব বিজেপিকে কথা দিয়েছিল। এখন ভোটের আগে প্রতিশ্রুতি পালন করছে।

দিল্লিতে তথ্য প্রযুক্তি মন্ত্রক এই খবরের সত্যতা করেছে। আর, এর পিছনে বিজেপির আইটি সেল। তারাই এই কাজ করেছে বলে খবর। যদিও গেরুয়া শিবিরের ফেসবুক পেজে রাত অবধি তা চোখে পড়েছে। রাজনৈতিক মহলের প্রশ্ন, এভাবে ইউটিউবে নারদা স্টিং অপারেশনের ভিডিও ডিলিট করে দিলেও মানুষের মন থেকে কি মুছে দেওয়া সম্ভব? শুভেন্দুকে ঘিরে বিতর্ক বাড়ছে।

আরও পড়ুন- ঐতিহ্য রেখে আধুনিকতার স্বীকৃতি: পুরস্কৃত দেব সাহিত্য কুটীরের কর্ণধার রূপা

Related articles

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...